এক্সপ্লোর

মানসিক রোগে ভুগছে পাকিস্তানের একমাত্র হাতি কাভান

ইসলামাবাদ: গোটা পাকিস্তানে সেই একমাত্র হাতি। সঙ্গী বলতে কেউ নেই। স্বাভাবিকভাবেই ভাল নেই কাভান। ৩২ বছরের পূর্ণ যুবক হাতির একমাত্র কাজ, প্রাণপণে মাথা ঝাঁকানো- চিকিৎসকদের মতে, যা প্রচণ্ড মানসিক রোগের লক্ষণ। সে যেখানে থাকে, সেই ইসলামাবাদ চিড়িয়াখানা কর্মীদের বক্তব্য, তার সঙ্গী আনার তোড়জোড় চলছে, সঙ্গী পেলেই ঠিক হয়ে যাবে সব কিছু। কিন্তু প্রাণী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাভানকে হাতির উপযুক্ত জায়গায় রাখতে হবে, প্রচণ্ড গরমে এক চিলতে জমিতে বছরের পর বছর কাটিয়ে অসুস্থ হয়ে পড়েছে সে। কাভানের প্রয়োজনমত চিকিৎসার দাবিতে পিটিশনে দেশি বিদেশি মহল থেকে সই জোগাড় হয়েছে দুলাখেরও বেশি। শেকলবন্দি কাভানের ছবি বন্যপ্রাণীপ্রেমীদের মধ্যে তোলপাড় তুলেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবশ্য দাবি, এখন আর কাভানের পায়ে শেকল থাকে না, নির্ধারিত জায়গায় ইচ্ছেমত ঘুরে বেড়ায় সে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, যেভাবে ছোট্ট একটি জায়গায় কাভানকে আটকে রাখা হয়েছে, তাতে অসুস্থ হয়ে পড়া স্বাভাবিক। ইসলামাবাদের ৪০ ডিগ্রির ওপর গরমে অল্প ছাউনির মধ্যে বন্য হাতির বছরের পর বছর কাটানো রীতিমত কষ্টকর। এশীয় হাতিরা গভীর ক্রান্তীয় অরণ্যে হাজার হাজার কিলোমিটার পেরিয়ে যেতে পারে। অথচ কাভানের ঘোরার জায়গা বলতে ৯০ বাই ১৪০ মিটারের এক ফালি জমি, আশপাশে গাছপালার বালাই নেই, ছায়াও যৎসামান্য। ১৯৮৫-তে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসা হয় ১ বছরের শিশু কাভানকে। তার সঙ্গী সহেলিকেও আনা হয় শ্রীলঙ্কা থেকেই, ১৯৯০-এ। ২০১২-য় সহেলি মারা যাওয়ার পর থেকেই কাভান পুরোপুরি একা। আগে তাকে ঘণ্টার পর ঘণ্টা শেকল বেঁধে রাখা হত, বিভিন্ন মহল থেকে প্রতিবাদের পর তা বন্ধ হয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি। কাভানের অবস্থা দেখে এখন দাবি উঠেছে, তাকে মুক্তি দিয়ে কোনও অভয়ারণ্যে পাঠিয়ে দেওয়া হোক। সেখানে নির্বিঘ্নে বাঁচতে পারবে সে। তবে সেই দাবি মানা হবে কিনা তা সময়ই বলবে।  

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget