এক্সপ্লোর

হাফিদ সঈদের মঞ্চে থাকায় প্রত্যাহার করা রাষ্ট্রদূতকে ফের দায়িত্বে, দাবি পাকিস্তানি মিডিয়ায়, অস্বীকার প্যালেস্তাইন কর্তৃপক্ষের

নয়াদিল্লি: কুখ্যাত জঙ্গি হাফিজ মহম্মদ সঈদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ায় পাকিস্তানে নিযুক্ত যে প্যালেস্তিনীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, কয়েকদিনের ব্যবধানে তাঁকে আবার একই দায়িত্বে নিয়োগ করা হয়েছে বলে খবর পাক সংবাদ মাধ্যমে। জিও নিউজ পাকিস্তান উলেমা কাউন্সিলের চেয়ারম্যান তাহির আশরফিকে উদ্ধৃত করে জানায়, তিনি প্যালেস্তিনীয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তাদের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছিলেন, পাকিস্তানের প্রতি তাঁর অবদানের কথা বিবেচনা করে প্যালেস্তাইন কর্তৃপক্ষ ওয়ালিদ আবু আলিকে আবার রাষ্ট্রদূত পদে ফিরিয়ে আনুক। সেই আবেদন গৃহীত হয়েছে এবং বুধবার থেকেই ওয়ালিদ আবার পাকিস্তানে ফিরছেন। যদিও প্যালেস্তিনীয় বিদেশমন্ত্রক আশরফির দাবি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের পাকিস্তানের রাষ্ট্রদূত এখন প্যালেস্তাইনে আছেন। গত সপ্তাহে বিবৃতি দিয়েই এ ব্যাপারে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে প্যালেস্তাইন কর্তৃপক্ষ। নয়াদিল্লিতে প্যালেস্তাইন দূতাবাসের তরফেও বলা হয়েছে, পাকিস্তানে তাদের রাষ্ট্রদূত ছিলেন যিনি, তিনি এখন প্যালেস্তাইনেই আছেন। ২০০৮-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী হাফিজ সঈদের সমাবেশে ওয়ালিদের যোগদানের নিন্দা করে প্যালেস্তাইনকে ভারত জানিয়ে দিয়েছিল, এটা মেনে নেওয়া হবে না। তারপরই ওয়ালিদকে রামাল্লায় ফিরে আসতে নির্দেশ দেয় প্যালেস্তাইন কর্তৃপক্ষ। রাওয়ালপিন্ডিতে সঈদের ডাকে একাধিক ধর্মীয় ও কট্টরপন্থী সংগঠনের জোট দেফা-ই-পাকিস্তানের সমাবেশে ওয়ালিদের যোগদানের খবরে বিদেশমন্ত্রক কড়া প্রতিক্রিয়া জানায়। বিবৃতি দিয়ে বলে, রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সঈদের সঙ্গে পাকিস্তানে প্যালেস্তিনীয় রাষ্ট্রদূতের থাকার ব্যাপারে ভারত সরকার কঠোর প্রতিবাদ জানিয়েছে প্যালেস্তাইনকে। নয়াদিল্লিতে প্যালেস্তাইনের দূত ও রামাল্লায় তাদের বিদেশমন্ত্রকে, দুটি জায়গাতেই ভারতের আপত্তি জানিয়ে দেওয়া হয়েছে। প্যালেস্তাইন কর্তৃপক্ষও এতে 'গভীর দুঃখ' প্রকাশ করে ওয়ালিদকে ফিরিয়ে নেয়।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget