এক্সপ্লোর

PM Modi Chairs UNSC Meet: উপস্থিত থাকবেন পুতিন, আজ বিকেলে মোদির পৌরহিত্যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক

এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী এই দয়িত্ব পালন করতে চলেছেন...

নয়াদিল্লি: আজ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সমুদ্র নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এক আলোচনাসভা পরিচালনা করবেন প্রধানমন্ত্রী। গতকাল বিদেশমন্ত্রকের তরফে ওই অনুষ্ঠানের নির্ঘণ্ট জানানো হয়েছে। 

এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী এই দয়িত্ব পালন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরেন্দ্র মোদি ওই সভা পরিচালনা করবেন।  সমুদ্রপথের নিরাপত্তা বাড়াতে কী করা উচিত, বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা। বিকেল সাড়ে ৫টায় ওই আলোচনা সভা হওয়ার কথা। 

বিদেশমন্ত্রক সূত্রে খবর, উল্লেখযোগ্য়, আজকের বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান। এছাড়া, রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনের প্রধান এবং প্রধান আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় কর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এদিনের বৈঠকে মূলত সামুদ্রিক অপরাধ ও নিরাপত্তাহীনতা মোকাবেলার উপায় এবং সমুদ্র অঞ্চলে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা করা হবে।  

অতীতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সমুদ্র নিরাপত্তা এবং সমুদ্র অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রস্তাব পাস করেছে। এই প্রথমবার, এধরনের উচ্চস্তরের সভায় সামুদ্রিক নিরাপত্তার মতো একটি বিশেষ এজেন্ডা ইস্যুতে এমন বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, সামুদ্রিক নিরাপত্তার বিভিন্ন দিক এককভাবে কোনও দেশই সমাধান করতে পারে না।  ফলত, সবদিক বিচার করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এই বিষয়টিকে সামগ্রিকভাবে বিবেচনা করা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। 

আরও বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তাকে সুনিশ্চিত করতে একটা নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে, বৈধ কার্যকলাপকে সমর্থন ও সুরক্ষিত করার পাশাপাশি প্রচলিত ও অপ্রচলিত হামলাকে কীভাবে প্রতিহত করা যায়, তার সমবেত মোকাবিলা করা উচিত। 

এর আগে, ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও সকলের জন্য উন্নয়ন (সাগর) পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর রেখাপাত করেছিলেন। সেখানে তিনি নিরাপদ, সুরক্ষিত এবং স্থিতিশীল সামুদ্রিক অঞ্চলের গড়ে তোলার লক্ষ্যে সমন্বয়পূর্ণ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget