এক্সপ্লোর

চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

হ্যাংঝাউ: আজ সকালে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাংঝাউয়ের ওয়েস্ট লেক স্টেট গেস্টহাউসে দুই নেতা মিলিত হন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ ট্যুইট করে এই বৈঠকের কথা জানিয়েছেন।   সম্প্রতি বিভিন্ন বিষয়ে ভারত ও চিনের কূটনৈতিক দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। পাক অধিকৃত কাশ্মীরে ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের পাকিস্তান-চিন অর্থনৈতিক করিডর, রাষ্ট্রসংঘে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে তালিকাভূক্ত করা, পকরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের অন্তর্ভূক্তির বিরুদ্ধে চিনের ভোট দেওয়ার পরিপ্রেক্ষিতে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হওয়া লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ অ্যাগ্রিমেন্ট নিয়ে আবার চিনের আপত্তি রয়েছে। এই চুক্তি অনুসারে, দু দেশের সেনাবাহিনীই প্রয়োজনে সরবরাহ এবং মেরামতের ক্ষেত্রে একে অপরের সাহায্য নিতে পারবে। এই পরিস্থিতিতে জি-২০ বৈঠকের ফাঁকে মোদীর সঙ্গে জিনপিংয়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।     এর আগে এ বছরের জুন মাসে তাসখন্দে শাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদী ও জিনপিং শেষবার মিলিত হয়েছিলেন। আগামী মাসে গোয়ায় ব্রিকস সম্মেলনের ফাঁকে তাঁদের আবার বৈঠক হওয়ার কথা রয়েছে।  এই বৈঠকের পর মোদী ও জিনপিং ব্রিকস গোষ্ঠীভূক্ত দেশগুলির নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে জি-২০ সম্মেলনে নিজেদের কৌশল চূড়ান্ত করার পাশাপাশি আসন্ন ব্রিকস সম্মেলনের রূপরেখাও চূড়ান্ত করেন তাঁরা।   গতকাল রাতে ভিয়েতনাম সফর সেরে হ্যাংঝাউ পৌঁছন মোদী। জি-২০ সম্মেলনের ফাঁকে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গেও বৈঠক করবেন। আগামীকাল জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং আর্জেন্তিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাকরির সঙ্গে বৈঠকে মিলিত হবেন মোদী। তারপর তিনি দিল্লি ফিরে আসবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget