এক্সপ্লোর

US Tornado: টর্নেডোর দাপটে তছনছ আমেরিকার পাঁচ প্রদেশ, মৃত কমপক্ষে ৫০ ; ব্যাপক ক্ষয়ক্ষতি

US Tornado: শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচটি প্রদেশে সবমিলিয়ে প্রায় ২৪ দফায় টর্নেডো তাণ্ডব চালিয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)।

ওয়াশিংটন : শক্তিশালী টর্নেডোর (Tornado Hits US) দাপটে কার্যত তছনছ হলে গেল আমেরিকার দক্ষিণ-পূর্ব অংশ। কেন্টাকি, আরকানসাস, ইলিনয়, মিসৌরি এবং টেনেসি, মূলত এই পাঁচ প্রদেশেই তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এর মধ্যে শুধু কেন্টাকিতেই কমপক্ষে ৫০ জন মারা গিয়েছেন বলে খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সংবাদমাধ্যমে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বিশির বলেন, ‘‘আমার ধারণা, কেন্টাকিতে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে। ৭০ থেকে ১০০-র ঘরে গিয়ে ঠেকতে পারে।’’ কেন্টাকির ইতিহাসে এর আগে এমন ভয়ঙ্কর টর্নেডো আছড়ে পড়ার নজির নেই বলে দাবি করেন তিনি। ১৫টি কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান অ্যান্ডি। এর মধ্যে মেফিল্ডই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত (Tornado Damages) হয়েছে বলে খবর। 

শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচটি প্রদেশে সবমিলিয়ে প্রায় ২৪ দফায় টর্নেডো তাণ্ডব চালিয়েছে বলে জানিয়েছে সে দেশের ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)। কেন্টাকির পাশাপাশি, আরকানসাস এবং ইলিনয় থেকেও প্রাণহানির খবর মিলেছে। তবে সঠিক সংখ্যা জানা যায়নি এখনও পর্যন্ত। 

ইলিনয়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে অনলাইন বিপণনী সংস্থা অ্যামাজনের একটি গুদামে প্রায় ১০০ জন কর্মী ছিলেন। টর্নেডোর আঘাতে গুদামটি ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকে রয়েছেন বলে খবর। আগে থেকে সতর্কতা জারি হওয়া সত্ত্বেও এত জন কেন গুদামে গিয়েছিলেন, তা নিয়ে যদিও প্রশ্ন উঠছে। কিন্তু স্থানীয় সূত্রে খবর, বড়দিনের আগে কাজের চাপ থাকাতেই গভীর রাত পর্যন্ত কাজ চলছিল। 

অন্য দিকে, টর্নেডোর তাণ্ডবে কেন্টাকির ম্যাডিসনভিলে শনিবার সকালে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। টেনেসিতে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩ লক্ষ মানুষ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। তবে এখনই দুর্যোগ কাটার কোনও ইঙ্গিত দিচ্ছে না আমেরিকার আবহাওয়া দফতর। শনিবার বিকেল থেকে একাধিক প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওহায়ো এবং টেনেসিতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget