এক্সপ্লোর

Myanmar Rebellion: ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মায়ানমারে, জুন্টার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, আঁচ মণিপুর-মিজোরাম সীমান্তেও

Myanmar News: বুধবার সকাল পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সামনে কমপক্ষে ২৮ জন পুলিশকর্মী আত্মসমর্পণ করেছে।

নয়াদিল্লি: ফের অগ্নিগর্ভ পরিস্থিতি পড়শি দেশ মায়ানমারে। এখনও গৃহবন্দিই রয়েছেন আং সান সুচি। সেই আবহে ক্ষমতাসীন জুন্টা সরকারের বিরুদ্ধে নতুন করে বিদ্রোহ শুরু হয়েছে। তবে শুধুমাত্র বিক্ষোভে থেমে নেই এই বিদ্রোহ। জুন্টা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছে। ভারত সীমান্ত সংলগ্ন চিন প্রদেশে সংঘর্ষ চলছে জুন্টা এবং বিদ্রোহীদের মধ্যে। তাতে এখনও পর্যন্ত পাল্লা ভারী বিদ্রোহীদের। জুন্টা বাহিনীর একটি দল বিদ্রোহীদের সামনে আত্মসমর্পণ করেছে বলে খবর। (Myanmar Rebellion)

বুধবার সকাল পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সামনে কমপক্ষে ২৮ জন পুলিশকর্মী আত্মসমর্পণ করেছে। গ্রেফতার করা হয়েছে আরও ১০ জনকে। পশ্চিম মায়ানমারের রাখিন প্রদেশে স্বতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করার পথে এগোচ্ছে বিদ্রোহীরা। অক্টোবর মাসের শেষ থেকে জুন্টার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করেছে আরাকান আর্মি। জায়গায় জায়গায় সেনা ছাউনিতে হামলা চালিয়েছে তারা। (Myanmar News)

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনটি সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী রয়েছে মায়ানমারে, তার মধ্যে আরাকান আর্মি অন্যতম। তারাই জুন্টা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এই মুহূর্তে জরুরি অবস্থা জারি হয়েছে রাখিন প্রদেশে। সেখানে রাস্তায় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িও চোখে পড়েছে। তবে চিন সীমান্তে সেনাবাহিনীর একাধিক পোস্ট ইতিমধ্যেই দখল করে নিয়েছে আরাকান আর্মি। ২০২১ সালে আং সান সুচিকে উৎখাত করে ফের মায়ানমারে ক্ষমতা দখল করে জুন্টা। তার পর এই প্রথম এত বড় বিদ্রোহের মুখে পড়তে হচ্ছে তাদের। 

আরও পড়ুন: Mahatma Gandhi Namesake: মাঠের মাঝে রুখে দেন প্রতিপক্ষকে, ফুটবল বিশ্বে অখ্যাত হলেও, ৩১ বছরের মহাত্মা গাঁধী নজর কাড়ছেন ভারতের

এই আবহে মঙ্গলবার বিবৃতি জারি করেন জুন্টা মুখপাত্র জউ মিন টুন। তিনি জানান, বিদ্রোহীরা গোটা দেশে তাণ্ডব চালাচ্ছে। তবে সেনার পোস্ট বেহাত হয়ে যাওয়ার খবরকে মিথ্যা প্রচার বলে বলে দাগিয়ে দেন তিনি। উত্তর-পশ্চিমের চিন এবং রাখিন প্রদেশই নয় শুধু বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে ভারতের মণিপুর সংলগ্ন সাগাইং, চিন সীমান্তে অবস্থিত শান প্রদেশেও। সাগাইংয়ের খাম্পাত এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। 

সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশের তিনটি বিদ্রোহী সংগঠন জুন্টা সরকারের বিরুদ্ধে ‘অপারেশন ১০২৭’-এর ঘোষণা করেছে। সীমান্ত সংলগ্ন একের পর এক এলাকার দখল নিতে শুরু করেছে তারা। কমপক্ষে ১০০টি সেনা আউটপোস্ট দখল করে নিয়েছে ইতিমধ্যেই। সোমবার চিন প্রদেশের রিখাওদর এবং খাওমাওয়ির দখল নেয় তারা। বিদ্রোহী শিবিরের ৮০ জন যোদ্ধা মিলে সেখানে জুন্টা বাহিনী এবং পুলিশের মোকাবিলা করে। রিখাওদর ভারতের মিজোরামের জোখাওথর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে ইতিমধ্যেই মায়ানমারের নাগরিকরা মিজোরামে পালিয়ে আসতে শুরু করেছেন। শুধু তাই নয়, বিদ্রোহীদের হামলার মুখে পড়ে মায়ানমারের ৪৩ জন সেনাকর্মীও ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। মিজোরামে ভারতীয় সেনার হাতে আটক হন তাঁরা। পরে তাঁদের মায়ানমারের হাতে তুলে দেওয়া হয়। 

এমন পরিস্থিতিতে জুন্টা নিযুক্ত মায়ানমারের প্রেসিডেন্ট মিয়িন্ত সোয়ে গত সপ্তাহে মুখ খোলেন। তিনি জানান, মায়ানমার এই মুহূর্তে কয়েক টুকরো হয়ে যাওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। জুন্টার দাবি, বিদ্রোহী নয়, আসলে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে হচ্ছে তাদের। যদিও বিদ্রোহী সংগঠন মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মির মুখপাত্র কিয়াও নাইং জানান, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তাঁরা। এর আগেও চিন প্রদেশ সশস্ত্র সংঘর্ষের সাক্ষী থেকেছে। ২০২১ সালে সুচিকে উৎখাত করে জুন্টা যখন ক্ষমতা দখল করে, সেই সময় সেখানকার হাজার হাজার মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget