এক্সপ্লোর

রাশিয়ায় হাসপাতালে ওভারলোডেড ভেন্টিলেটরে অগ্নিকাণ্ড, মৃত পাঁচ করোনা আক্রান্ত

করোনাভাইরাস সংকটের মধ্যেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি হাসপাতালে বড়সড় বিপর্যয়। মঙ্গলবার হাসপাতালের আইসিইউ-র ওভারলোডেড ভেন্টিলেটরে আচমকা অগ্নিকাণ্ডের ফলে পাাঁচ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ১৫০ জনকে হাসপাতালের বাইরে নিরাপদভাবে নিয়ে আসা হয়। রাশিয়ার সংবাদসংস্থা এ খবর জানিয়েছে।

মস্কো: করোনাভাইরাস সংকটের মধ্যেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি হাসপাতালে বড়সড় বিপর্যয়। মঙ্গলবার হাসপাতালের আইসিইউ-র ওভারলোডেড ভেন্টিলেটরে আচমকা অগ্নিকাণ্ডের ফলে পাাঁচ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ১৫০ জনকে হাসপাতালের বাইরে নিরাপদভাবে নিয়ে আসা হয়। রাশিয়ার সংবাদসংস্থা এ খবর জানিয়েছে। রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, সেন্ট জর্জ হাসপাতালে কৃত্রিম ভেন্টিলেশনে রাখা পাঁচ রোগী এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাশিয়ার আপতকালীন মন্ত্রকের সংবাদমাধ্যম পরিষেবা বিভাগ সংবাদসংস্থাকে জানিয়েছে যে, আগুন এক বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে ১৫০ জনকে বের করে আনা হয়। ভেন্টিলেশনের মেশিনে শর্ট সার্কিট অগ্নিকাণ্ডের কারণ বলে প্রাথমিকভাবে অনুমান। গত মার্চ মাস থেকে এই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিত্সার বন্দোবস্ত করা হয়েছে। রাশিয়ার করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৪ ঘন্টাতে নতুন করে করোনা আক্রান্ত ১০,৮৯৯। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩২,২৪৩। এক-একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর ঘটনা কয়েকদিন ধরেই চলছে। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১০৭ থেকে বেড়ে হয়েছে ২,২১৬। সংক্রমণ-মুক্ত ৪৩,৫১২। রাশিয়ার করোনার প্রকোপ সবচেয়ে বেশি রাজধানী মস্কোতে। জানা গেথে, রবিবার ২,৪৭,৮৪২ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। টেস্টের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়েছে।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget