এক্সপ্লোর

Russia-Ukraine War Live Updates, 15 March: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে এবার জরুরি আলোচনায় বসবে ন্যাটো

Russia-Ukraine War: কিভ দখলে সাঁড়াশি আক্রমণের পথে এগোচ্ছে রুশ সেনা। ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি হয়েছে। খারকিভ শহরে রকেট হানা, চলছে গোলাবর্ষণ।

Key Events
Russia-Ukraine War Live Updates: EU imposes new sanctions Russia-Ukraine War Live Updates, 15 March: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে এবার জরুরি আলোচনায় বসবে ন্যাটো
কিভ দখলে সাঁড়াশি আক্রমণের পথে এগোচ্ছে রুশ সেনা

Background

কিভ: ইউক্রেনের (Ukraine) রাজধানী কিভ (Kyiv) দখলে সাঁড়াশি আক্রমণের পথে এগোচ্ছে রুশ সেনা (Russian Army)। গতকাল থেকে ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি হয়েছে। খারকিভ (Kharkiv) শহরে রকেট হানা, চলছে গোলাবর্ষণ। ডনবাস (Donbas) শহরে একের পর এক গোলাবর্ষণ করছে রুশ সেনা। রুশ গোলায় কিভের ফুড ডিপোয় আগুন। আরপিনে এখনও আটকে রয়েছেন ১০ হাজার মানুষ। শহরের ৩০ ভাগ দখল রুশ সেনার হাতে, জানিয়েছেন আরপিনের মেয়র। পাল্টা আঘাত হানছে ইউক্রেন। গতকাল একদিনে রুশ সেনার চারটি বিমান ও তিনটি হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি করেছে ইউক্রেনীয় বায়ুসেনা। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরুদ্ধার হয়েছে বলে দাবি ইউক্রেনের।

২০ দিন ধরে রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।  এরইমধ্যে কিভের কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হল।  তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ড সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুতই তা ফিরে আসে ইউক্রেনের আকাশসীমায়। সেটিকে গুলি করে নামানো হয়েছে।  তবে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমল। ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলারের নীচে নেমেছে তেলের দাম।  

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ইউক্রেনকে সমরাস্ত্র সহ সবরকম সাহায্য করবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুইটারে এই কথা জানিয়েছেন।  সেইসঙ্গেই তিনি জানান, ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দেবে আমেরিকা।  খাবার, রসদ সহ অন্যান্য সাহায্যও কিভে পাঠানো হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।  অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রক সূত্রে দাবি, এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেনে ৯০০-র বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।  

22:51 PM (IST)  •  15 Mar 2022

Russia-Ukraine War Live Updates: জরুরি বৈঠকে বসতে চলেছে ন্যাটো

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে আলোচনা করতে ২৪ মার্চ ব্রুসেলসে বৈঠক করবেন ন্যাটো নেতারা, এমনটাই সূত্রের খবর। 

22:47 PM (IST)  •  15 Mar 2022

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধে শিশু মৃত্যুর সংখ্যা প্রকাশ জেলেনস্কির

রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে এখনও পর্যন্ত যুদ্ধের আবহে ৯৭ জন ইউক্রেনীয় শিশু মারা গেছে, মঙ্গলবার একটিই ভাষণে এমনটাই জানিয়েছেন জেলেনস্কি। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget