এক্সপ্লোর

Russia Ukraine War: যুদ্ধে নিহত আরও এক রাশিয়ান সেনাকর্তা, দাবি ইউক্রেনের

Russia Ukraine War: মারিউপুলের সংঘর্ষে একজন রাশিয়ান জেনারেলের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইউক্রেন।

কিভ: বেশ কিছুদিন ধরেই তীব্র সংঘর্ষ চলছে মারিউপুলে (Mariupol)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রবল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এই শহরে। বারবার রুশ হামলায় বিপুল সংখ্যক মৃত্যু হয়েছে মারিউপুলে। এর মধ্যেই সাফল্যের দাবি করেছে ইউক্রেন (ukraine) সেনা। মারিউপুলের সংঘর্ষে একজন রাশিয়ান জেনারেলের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইউক্রেন।

নিহত রাশিয়ান মেজর জেনারেলের নাম ওলেগ মিত্রায়েভ (oleg mitrayev)। মঙ্গলবার সংঘর্ষের কারণে মারা গিয়েছেন তিনি। ইউক্রেনের তরফে ওই সেনার ছবি প্রকাশ করে এমনই দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দাবি করেছেন আরও এক রাশিয়ান সেনা জেনারেল মারা গিয়েছেন, তবে তাঁর নাম প্রকাশ করেননি। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, ওলেগ মিত্রায়েভ রাশিয়ার 150th motorized rifle division-এর কমান্ডার ছিলেন। সিরিয়াতেও যুদ্ধ করেছিলেন তিনি। যদিও রাশিয়ার তরফে সেনাকর্তার মৃত্যু নিয়ে কিছু বলা হয়নি।

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বারবার আলোচনার পরেও কোনওভাবেই মিলছে না সমাধানসূত্র। সোমবারও আলোচনায় বসে দুই দেশ। সেখানেও মেলেনি সমাধানসূত্র। এরমধ্য়েই রাশিয়াকে (russia) ঠেকাতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে আমেরিকা। একই পথে হেঁটেছে ইউরোপের একাধিক দেশগুলি। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সামনের সপ্তাহেই ইউরোপ যাওয়ার কথা  আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (joe biden)। ইউরোপের দেশগুলির রাষ্ট্রপ্রধানের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার কথা রয়েছে। সরাসরি সেনা না নামালেও ইউক্রেনের পাশে দাঁড়াতে সাহায্য করেছে আমেরিকা, কানাডা (canada), ব্রিটেনের মতো দেশগুলি। সামরিক তথ্য়, অস্ত্র ও টাকা পাঠিয়ে সাহায্য করা হচ্ছে।

এরই মধ্যে মঙ্গলবার কানাডার পার্লামেন্টে এক বক্তৃতায় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালানোর পর থেকে এখনও পর্যন্ত ৯৭ জন ইউক্রেনীয় শিশুর মৃত্যু ঘটেছে। এই প্রেক্ষাপটে মিত্রপক্ষদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "রাশিয়ার সামরিক বাহিনী সবকিছু ধ্বংস করে দিচ্ছে। স্মৃতিসৌধ, স্কুল, হাসপাতাল, আবাসন কমপ্লেক্স কোনও কিছুই বাদ দিচ্ছে না তাঁরা। ইতিমধ্যেই ৯৭ জন ইউক্রেনীয় শিশুকে হত্যা করেছে। আমরা খুব বেশি কিছু চাইছি না। আমরা ন্যায়বিচার চাইছি, সত্যিকারের সমর্থনের জন্য। নিজেদের রক্ষা করতে, জীবন বাঁচাতে সাহায্য করুন"। 

আরও পড়ুন: দিন-রাত জেগে উড়িয়েছেন বিমান, ইউক্রেনের ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর সারথী বঙ্গতনয়া মহাশ্বেতা

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget