এক্সপ্লোর

যোগাভ্যাসকে খেলাধুলার স্বীকৃতি দিয়েছে সৌদি সরকার, দাবি

নয়াদিল্লি: সৌদি আরবের সরকার যোগাভ্যাসকে খেলাধুলার স্বীকৃতি দিয়েছে। ফেসবুক পোস্টে দাবি করেছেন সে দেশে আরব যোগা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নওফ মারওয়াই। তাঁর ১২ নভেম্বরের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, যোগার আক্ষরিক অর্থ হল মিলন। ব্যক্তির সঙ্গে তাঁর মঙ্গল, শরীরের সঙ্গে মনের, আবেগ, অনুভূতি ও আত্মার, দেশের সঙ্গে বিশ্বের। অবশেষে তা এল সৌদির সাগরতটে। যোগা মৌলবাদ, কট্টরপন্থী আদর্শের সীমা ছাপিয়ে গিয়েছে। ভারত ও অন্যত্র যোগাভ্যাসের জন্য বেশ কয়েকজন মুসলিমকে তাঁদের সম্প্রদায়ের নেতাদের বিরাগভাজন হতে হয়েছে। যোগাকে 'ইসলাম-বিরোধী' তকমা দিয়েছে কট্টরপন্থী মৌলবাদীরা। তাদের ফতোয়া, মুসলিম হয়ে যোগচর্চা করা যাবে না। গত সপ্তাহেই রাফিয়া নাজ নামে রাঁচির এক যোগা শিক্ষিকাকে নিজের সম্প্রদায়ের মধ্যেই রোষের মুখে পড়তে হয়েছে। তাঁকে হুমকি দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে তাঁর বাড়িতেও। ঠিক তখনই সৌদি আরবে স্বীকৃতি পেল যোগা। তিনি এও লিখেছেন, সৌদিতে যোগাভ্যাস শুরু থেকেই চড়াই-উতরাইয়ের মধ্যে পড়েছে। আমাকে ঈশ্বর বাধা, বিপদ, প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের শক্তি দিয়েছেন। ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, প্রয়োজনের সময় সাহস জুগিয়েছেন আমাকে। আজ সেই দিনটা অবশেষে এল। যোগাভ্যাসকে আর বিপথগামী আচরণ বলে খারাপ নজরে দেখা হবে না। যোগাভ্যাসকে ভারত সরকার ও ভারতীয় দূতাবাস অকুণ্ঠ সমর্থন করায় তাদেরও ধন্যবাদ দিয়েছেন মারওয়াই। প্রসঙ্গত, ভারতে যোগার প্রচার, প্রসারে লাগাতার সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার। ২১ জুনকে আন্তর্জাতিক যোগদিবস ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জও।

সেরা শিরোনাম

China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget