এক্সপ্লোর

দুর্নীতির অভিযোগ, ১১ জন রাজপুত্রকে গ্রেফতার করল সৌদি আরব

রিয়াধ: মরু রাষ্ট্রে ঘটনার ঘনঘটা। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি আলওয়াইদ বিল তালাল সহ অন্তত ১১ জন রাজপুত্রকে গ্রেফতার করল সৌদি আরব। এছাড়াও গ্রেফতার হয়েছেন ৪ মন্ত্রী ও বহু প্রাক্তন মন্ত্রী। এঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সৌদির সরকারি সংবাদ মাধ্যম আল আরাবিয়ায় এই খবর প্রকাশিত হয়েছে। তবে প্রিন্স আলওয়াইদের গ্রেফতারের খবর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের বহু বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানে তাঁর অংশীদারি রয়েছে। সিটিগ্রুপ, টুইটার, নিউজ কর্পের মত সংস্থায় বড়সড় শেয়ারহোল্ডার তিনি।  আরব দুনিয়ায় স্যাটেলাইট নেটওয়ার্কও তিনি চালান। যুবরাজ মহম্মদ বিন সলমনের ক্ষমতা আরও প্রসারিত করার জন্যই এই গ্রেফতার বলে মনে করা হচ্ছে। ৩২ বছর বয়সি যুবরাজ সলমন সৌদি রাজা সলমনের প্রিয় পুত্র ও প্রধান পরামর্শদাতা। সৌদি প্রতিরক্ষা, বিদেশনীতি, আর্থিক ও সামাজিক নীতি এমনকী রাজ পরিবারে অসন্তোষের কণ্ঠরোধ- সব কিছু সম্পর্কে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। উল্লেখযোগ্য বিষয়, যুবরাজের নেতৃত্বে রাজা সলমন একটি দুর্নীতিবিরোধী কমিটি তৈরি করেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই ওই কমিটি ১১ রাজপুত্রকে জেলে পুরে দেয়! রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল আরাবিয়ার দাবি, এই দুর্নীতিবিরোধী কমিটি যাকেই দুর্নীতিগ্রস্ত বলে সাব্যস্ত করবে, তাকেই গ্রেফতার করে যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে, তার যাতায়াতেও জারি হবে নিষেধাজ্ঞা। রিয়াধের অঘোষিত রয়্যাল হোটেল রিজ কার্লটন গতকাল ফাঁকা করে দেওয়া হয়, শোনা যাচ্ছিল, গ্রেফতার হওয়া রাজপুত্রদের এখানে রাখা হবে। বেসরকারি বিমানের জন্য বরাদ্দ বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়। জল্পনা শুরু হয়, ধনী ব্যবসায়ীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সেই লক্ষ্যেই যুবরাজ সলমন বিমানবন্দর বন্ধ করলেন কিনা। সৌদি আরব পুরোপুরিই রাজ পরিবারের ইচ্ছাধীন, এখানে কোনও লিখিত সংবিধান, পার্লামেন্ট বা আদালত নেই। তাই দুর্নীতির অভিযোগ উঠলে তার সত্যমিথ্যে যাচাই করা কার্যত অসম্ভব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget