এক্সপ্লোর

Saudi Arabia Seizes Rainbow Toys: রামধনু রং হলেই কোপ, বাজেয়াপ্ত পেনসিল বক্সও, কিন্ত কেন?

Rainbow Toys: ছোটদের জামাকাড়, চুলের ফিতে এমনকি পেনসিল বক্সেও এমন রং হয়। এমন নিয়মে কোপ পড়ছে সেসবের উপরেও।

নয়াদিল্লি: সাতরঙা হলেই কোপ। খেলনা হোক বা যে কোনও জিনিস কিংবা জামাকাপড়, রামধনু রং (Rainbow colour) হলেই বাজেয়াপ্ত করা হচ্ছে। এমনই ঘটনায় সৌদি আরবে। কেন?

সূত্রের খবর, সৌদি আরবের (Saudi Arab) প্রশাসনের তরফে বলা হয়েছে, ইসলামের ধর্মবিশ্বাসের পরিপন্থী  এমন কোনওকিছুকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমন কোনও কিছু যা সমকামিতার প্রচার করে সেটাও বাজেয়াপ্ত করা হচ্ছে। নবীন প্রজন্মের কাছে সমকামিতার প্রচার করছে এমন কোনও জিনিস বাজেয়াপ্তের তালিকায় ঢুকছে। যার ফলে রামধনু রঙের হলেই বাজেয়াপ্ত হচ্ছে সব। ছোটদের জামাকাড় (garment), চুলের ফিতে এমনকি পেনসিল বক্সেও এমন রং হয়ে থাকে। সৌদি আরবে এমন নিয়মে কোপ পড়ছে সেসবের উপরেও। সূত্রের খবর, সৌদি আরব প্রশাসন মনে করছে, সাতরঙা কোনও জিনিস শিশুদের প্রতি ভুল বার্তা (Poisonned Message) পাঠায়। সেই কারণেই এমন ঘটনা। ওই দেশে সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল এখবারিয়া (Al-Ekhbariya)-এর একটি প্রতিবেদনে দেখা গিয়েছে সেদেশের বাণিজ্যমন্ত্রক দোকান থেকে ওই নির্দিষ্ট রঙের নানা জিনিস বাজেয়াপ্ত করছে।  সৌদি আরবে সমকামিতা নিষিদ্ধ এবং ওই অপরাধে প্রাণদণ্ডের বিধানও রয়েছে।

কী বার্তা দেয় রামধনু রং: 
সমকামিতা, তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামীদের অধিকার-সংক্রান্ত আন্দোলনের প্রতীক রামধনু রং। এই আন্দোলনে এই রঙের পতাকা নিয়েই মিছিল করেন নাগরিকরা। লিঙ্গের অধিকারেরও অবিচ্ছেদ্য অংশ এই রং। এই আন্দোলনের জন্য গোটা জুন মাস Pride Month হিসেবে ধার্য করা হয়েছে। সেই মাসেই সৌদি আরবে সমকামিতার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে সেই দেশের সরকার।

কড়া অবস্থান:
সমকামিতা (Homosexuality) নিয়ে কড়া বরাবর কড়া অবস্থান নিয়েছে সৌদি আরব। সমকামিতা দেখানো হয়েছে এমন অভিযোগে ডিজনির "Doctor Strange in the Multiverse of Madness" সিনেমার প্রতি খড়্গহস্ত হয়েছিল সে দেশের সরকার। সিনেমায় ওই অংশটি কাটতে বলা হয়েছিল ডিজনিকে। কিন্তু তারা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সৌদি আরবে ওই সিনেমার স্ক্রিনিং হয়নি। একই কারণে ডিজনির অ্যানিমেশন ফিল্ম 'লাইটইয়ার' (Lightyear) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে সূত্রের খবর।  

আরও পড়ুন: সেকেন্দ্রাবাদে ১৭ রাউন্ড গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, মৃত ১, আহত ১৫

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget