এক্সপ্লোর

লাহোরে আত্মঘাতী বিস্ফোরণ পাক-তালিবানের, নিহত ৩ পুলিশকর্তা সহ ১৬, আহত ৬০

লাহোর: ফের সন্ত্রাস-নিশানায় রক্তাক্ত পাকিস্তান।

সোমবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল প্রতিবেশী দেশের লাহোর। পাক পঞ্জাব বিধানসভা ভবনের বাইরে একটি প্রতিবাদ-মিছিলের মধ্যে ঘটা এই আত্মঘাতী বিস্ফোরণে অন্ততপক্ষে ১৬ জন মারা গিয়েছেন। নিহতদের তালিকায় রয়েছেন পুলিশের তিন শীর্ষকর্তা। আহতের সংখ্যা ৬০। হামলার দায় স্বীকার করেছে পাক তালিবান। এর কয়েক ঘণ্টার মধ্যে কোয়েট্টায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। সেখানে ২ পুলিশকর্মী মারা গিয়েছেন। আহত হন আরও ৬।

পুলিশ জানিয়েছে, এদিন বিকেলে লাহোরের মল রোডের ওপর নতুন ওষুধ নিয়ন্ত্রণ বিলের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু অষুধ প্রস্তুতকারক সংস্থা এবং কেমিস্ট। ঠিক ওই সময়ে বিস্ফোরণটি ঘটে।

লাহোরের পুলিশ প্রধান আমিন ওয়েন্স জানান, নিহতদের তালিকায় রয়েছেন লাহোরের ট্রাফিক পুলিশ প্রধান (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) আহমেদ মবিন ও পুলিশের সিনিয়র সুপারইনটেনডেন্ট জাহিদ গোন্ডাল মারা যান। এছাড়া, আরও এক শীর্ষ কর্তা সহ তিন পুলিশ আধিকারিক মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মবিন এসে যখন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই মিছিলের মধ্যে এক মোটরসাইকেল আরোহী ঢুকে পড়ে নিজেকে উড়িয়ে দেয়। সঙ্গেসঙ্গে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়েছে।

এদিনের হামলার দায় স্বীকার করেছে পাক তালিবানের গোষ্ঠী জামাত-উল-আহরার। গত বছর ২৭ মার্চ, লাহোরের গুলশন-এ-ইকবাল পার্কে ইস্টার উৎসবে বিস্ফোরণ ঘটিয়েছিল। সেবার প্রায় ৭৫ জন নিহত হয়েছিলেন। তখনও হামলার দায় স্বীকার করেছিল এই সংগঠনই।

বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। কিছু গাড়িতে আগুন লেগে যায়। ওই এলাকায় বহু সরকারি দফতরও রয়েছে। ফলে, জায়গাটি সবসময় জমজমাট থাকে। সর্বদা সেখানে পুলিশের উপস্থিতিও থাকে। তার ওপর এদিনের মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটোসাঁটো করতে শীর্ষ আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। যদিও, তার মধ্যেই বিস্ফোরণ ঘটে যায়।

ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স ও দমকল-বাহিনী। এছাড়া, পাঠানো হয় পাক সেনা ও আধাসামরিক পাক রেঞ্জার্সের পৃথক দল। ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিমও। তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করে। আহতদের উদ্ধার করে স্থানীয় মেয়ো হাসপাতাল ও গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর।

এর কয়েক ঘণ্টার মধ্যে কোয়েট্টায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। সেখানে ২ পুলিশকর্মী মারা গিয়েছেন। আহত হন আরও ৬। জানা গিয়েছে, করাচির কাছে সারিয়াব রোডে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে  আচমকা বিস্ফোরণ ঘটলে ২ পুলিশকর্মী প্রাণ হারান। আহত হয়েছেন আরও ৬ জন। নিহতদের মধ্যে একজন বম্ব ডিজপোজাল স্কোয়াডের সদস্য কমান্ডার আব্দুল রাজ্জাক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget