এক্সপ্লোর

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পরিস্থিতি বর্ণনা, সেনা-আক্রমণের মুখে শেষ টুইটে বিশ্বকে ‘গুডবাই’ জানাল বানা

দামাস্কাস: ছোট্ট সাত বছরের বানা অ্যালাবেদ, যে টুইটারের সাহায্যে সারা দুনিয়াকে প্রতিমুহূর্তে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোর অবস্থা কেমন সে কথা জানাচ্ছিল, তার শেষ টুইটে স্তম্ভিত গোটা বিশ্ব। গতকাল রাতে তার টুইটার অ্যাকাউন্ট থেকে যে শেষ টুইট এসেছে, তাতে সে বলছে সেনা-আক্রমণের কবলে এখন সে ও তার পরিবার। কোথাও যাওয়ার জায়গা নেই তাদের, প্রতিটামুহূর্ত তাদের মৃত্যুর মতো মনে হচ্ছে। সকলকে তাদের বেঁচে থাকার জন্যে প্রার্থনা করতে বলেছে বানা। প্রসঙ্গত, ছোট্ট সাত বছরের বানাকে তার এই টুইটার অ্যাকাউন্টা খুলে দেয় তার মা। সেখান থেকেই যুদ্ধবিধ্বস্ত অ্যালেপোর প্রতিমুহূর্তের খবর দুনিয়াকে দিয়েছে বানা। লেখিকা জে.কে.রাউলিংয়ের কাছে হ্যারি পটার পড়তে চেয়ে একটি আর্জি জানায় বানা এখান থেকে। সেই টুইট দেখে লেখিকাও সঙ্গে সঙ্গে হ্যারি পটারের ই-বুক পাঠিয়ে দেন বানাকে। বানা তার টুইটে জানিয়েছে, আলেপ্পোর পূর্ব দিকের এলাকার প্রায় ষাট শতাংশই এখন সিরিয়ার সেনার দখলে। প্রায় তিরিশ হাজার আলেপ্পোবাসী তাদের ঘর ছেড়ে পালিয়ে গেছে। সিরিয়ার সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের অপারেশন ততদিন থামবে না, যতদিন না তারা পুরো আলেপ্পো ফের তাদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে।   প্রসঙ্গত, গত ছবছর ধরে সিরিয়ার একমাত্র বাস্তব যুদ্ধ। সেখানকার রাষ্ট্রপতি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে তাঁর বিরোধীদের লড়াই, গত কয়েক বছরে প্রাণ নিয়েছে প্রায় হাজারের ওপর মানুষের, ঘরছাড়া লক্ষাধিক মানুষ। মাঝে দিন কয়েকের বিরতি ছিল, ফের আলেপ্পোয় শুরু হয়েছে বিমানহামলা। সবচেয়ে ক্ষতিগ্রস্থ আলেপ্পোর পূর্বদিক। সেখানে মানুষের কাছে খাবার নেই, ওষুধ নেই, জ্বালানি নেই, টাকা নেই, কাজ নেই। মূলত স্বাভাবিক জীবনধারণের জন্যে প্রাথমিক কিছুরই জোগান নেই। এভাবে বেঁচে থাকা কতটা কঠিন, সেকথাই সকলকে বলত বানা। গতকাল রাতের টুইটের পর এখন আর কোনও টুইট নেই বানা বা তার মায়ের তরফে। এখন সকলেরই অপেক্ষা মৃত্যুকে জয় করে ফের ফিরে আসতে পারে কিনা বানা তার এই কঠিন জীবন যুদ্ধে। আবার তার থেকে টুইটের অপেক্ষায় রইল গোটা দুনিয়া! বেস্ট অফ লাক ছোট্ট বানা।   এই সংক্রান্ত আরও একটি খবর পড়ুন যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোর জীবন কেমন, টুইটারে বর্ণনা সাত বছরের সিরিয়ার নাবালিকার

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?

ভিডিও

TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live
Chokh Bhanga Chota: কে 'আসল' তৃণমূল? কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল? জবাব তলব কমিশনের
Abhishek Banerjee: সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ, কোনও সরকারি নির্দেশ ছিল? ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget