এক্সপ্লোর

আমার দুই ছেলের বাবা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, ইমরানকে নির্বাচনী সাফল্যে ট্যুইটে অভিনন্দন জেমাইমার

  ইসলামাবাদ: পাকিস্তানের ভোটে বিপুল সাফল্য ইমরান খানের। ন্যাশনাল অ্যাসেম্বলির ২৭২টি আসনে ভোটে লড়া তাঁর দল পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) ১২০টিতে এগিয়ে রয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ৬৫ আসনে এগিয়ে। ফলাফলের প্রবণতায় স্পষ্ট, ক্ষমতা দখলের পথে এগিয়ে চলেছেন ইমরান। পাক রাজনীতিতে আড়াল থেকে কলকাঠি নাড়তে অভ্যস্ত সেনাবাহিনীর সমর্থন তাঁর সঙ্গে আছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যেই ৬৫ বছরের প্রাক্তন পাক বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ককে সরকারি ঘোষণার আগেই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী বলে উল্লেখ করে অভিনন্দন জানালেন তাঁর প্রাক্তন স্ত্রী, ব্রিটিশ মহিলা জেমাইমা খান। ৪৪ বছরের জেমাইয়া আগেই একগুচ্ছ ট্যুইটে তাঁর সাফল্যের জন্য প্রার্থনা করেন। আজ বলেন, আমার দুই বাচ্চার বাবা পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী। ট্যুইটে জেমাইমা লিখেছেন, ১৯৯৭-এ ইমরান খানের প্রথম নির্বাচনের কথা মনে পড়ছে। তখন ও পরীক্ষিত হয়নি। আদর্শ ছিল, কিন্তু রাজনৈতিক বোধ-বুদ্ধিতে শিশু। ৩ মাসের সুলেইমানকে নিয়ে লাহোরে ওর ফোনের অপেক্ষায় ছিলাম। হঠাত্ এল ওর ফোন, বলল, একেবারে ধুয়েমুছে সাফ। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, অন্য পক্ষের অনুকূলে। ও গর্জে উঠল বিরাট হাসি দিয়ে। ২২ বছর বাদে অপমান, বাধাবিঘ্ন, ত্যাগের পর আমার ছেলেদের বাবা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। অসীম ধৈর্য্য, লেগে থাকা, গভীর বিশ্বাস ও পরাজয় মেনে  নিতে অস্বীকার  করার এক অবিশ্বাস্য শিক্ষা। কেন ও রাজনীতিতে প্রথম বার নামতে গেল, সেটা মনে করাই এখন চ্যালেঞ্জ। অভিনন্দন। ইমরানের দুই ছেলে সুলেইমান ইসা খান ও কাসি খানের মা জেমাইমার পাক রাজনীতিতে কৌতূহল প্রবল। গতকালও দিনের শুরুতেই তিনি ট্যুইট করেন, হ্যাপি ইলেকশন  ডে পাকিস্তান। সুন্দর, পাগল করা প্রিয় পুরানো বন্ধু। আশা করছি, আপনাদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনারা পছন্দের বিশ্বস্ত নেতা পাবেন। পাকিস্তান জিন্দাবাদ! ১৯৯৫-এ তরুণী জেমাইমাকে বিয়ে করেন ইমরান। ২০০৫-এ দুজনের বিচ্ছেদ। জেমাইমা লাহোর থেকে লন্ডন ফিরে যান। তবে দুই ছেলের সূত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেষ হয়ে যায়নি। গত বছর ইসলামাবাদ শহরতলির বানি গালা এস্টেট ঘিরে আইনি সমস্যায় জড়ানো ইমরানকে সাহায্য করেছিলেন জেমাইমা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget