এক্সপ্লোর

South China Sea: দক্ষিণ চিন সাগরে অজ্ঞাত কোনও বস্তুতে ধাক্কা খেল মার্কিন পরমাণু-চালিত সাবমেরিন

ইউএসএস কানেক্টিকাট নামের ওই সিউলফ শ্রেণীর পরমাণু চালিত সাবমেরিন পাঁচদিন আগে কোনও একটি বস্তুকে ধাক্কা খেয়েছিল

নয়াদিল্লি:বিভিন্ন ইস্যুতে আমেরিকা ও চিনের সঙ্গে যখন সংঘাত চলছে, তখন দক্ষিণ চিন সাগরে আন্তর্জাতিক জলসীমায় ‘অজ্ঞাত’ কোনও বস্তুতে ধাক্কা খেল মার্কিন নৌবাহিনীর পরমাণু চালিত সাবমেবিন। সংবাদসংস্থা এপি সূত্রে এই খবর জানা গিয়েছে। 

এ ব্যাপারে আমেরিকা কী বলেছে?

মার্কিন নৌসেনা আধিকারিকরা  বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে ওই ঘটনার বিস্তারিত জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় জীবনের পক্ষে ঝুঁকিপূর্ণ কোনও আঘাতের ঘটনা ঘটেনি। ওই সাবমেরিন পুরোদস্তুরই সক্রিয় রয়েছে। তবে কী ধরনের বস্তুতে ধাক্কা লেগেছিল, সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। 

ইউএসএস কানেক্টিকাট নামের ওই সিউলফ শ্রেণীর পরমাণু চালিত সাবমেরিন পাঁচদিন আগে কোনও একটি বস্তুকে ধাক্কা খেয়েছিল। তবে ঘটনাটি গত বৃহস্পতিবারই এই ঘটনার কথা জানা গিয়েছে। অপারেশনাল নিরাপত্তার কথা মাথায় রেখে এর আগে ওই ঘটনার কথা জানানো হয়নি। 

সংক্ষিপ্ত বিবৃতিতে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পক্ষ থেকে ওই বস্তু সম্পর্কে বিশেষ কিছু বলা হয়নি। তবে, জানানো হয়েছে যে, কানেক্টিকাট নিরাপদ ও স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। সাবমেরিনের নিউক্লিয়ার প্রোপালশন প্ল্যানও অক্ষত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে সাবমেরিনের বাকি অংশে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে মার্কিন নেভি জানিয়েছে। পুরো ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছে মার্কিন নেভি। 

মার্কিন নেভি সূত্রে খবর, ইউএসএস কানেক্টিকাট যখন দক্ষিণ চিন সাগরে রুটিন অপারেশন চালাচ্ছিল, তখনই এই ঘটনা ঘটে। সূত্রের খবর, জলের নিচে কোন বস্তুতে সাবমেরিনটি ধাক্কা খেয়েছিল, তা জানা যায়নি। তবে অন্য কোনও সাবমেরিন নিশ্চিতভাবেই নয় বলেই ওই সূত্রের খবর। এক আধিকারিক জানিয়েছেন, এটা কোনও ডুবে যাওয়া ভেসেল, কন্টেনার বা অন্য কোনও অজ্ঞাত বস্তু। 

জানা গেছে, ওই ধাক্কার প্রভাব সাবমেরিনে থাকা সবাই অনুভব করেছেন। দুই নাবিক সামান্য জখম হয়েছেন বলে ওই আধিকারিক জানিয়েছেন। আরও কয়েকজনের অল্পবিস্তর আঘাত লেগেছে। সাবমেরিনটি আরও পর্যবেক্ষণের জন্য গুয়াম বন্দরে পাড়ি দিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget