এক্সপ্লোর

আটকে পড়া ভারতীয় হাতিকে উদ্ধার করল বাংলাদেশ বন দফতর

ঢাকা: বন্যায় ভেসে গিয়ে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় হাতিকে উদ্ধার করল বাংলাদেশ বন দফতর। ছয় সপ্তাহেরও বেশি সময়ের চেষ্টায় দাঁতালটিকে উদ্ধার করল বন দফতরের একটি দল। প্রসঙ্গত, অসমের ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল দাঁতালটি। ব্রক্ষ্মপুত্র নদের জলের তোড়ে দেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যায় সে। সেখানেই এক জলাভূমিতে আটকে পড়ে হাতিটি। এ ব্যাপারে সাহায্যের জন্য বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে ভারতবর্ষ। তাকে উদ্ধারের জন্য যৌথভাবে অপারেশন চালায় ভারত ও বাংলাদেশ সরকার। বন দফতরের আধিকারিক অসীম মল্লিক জানিয়েছেন, আজ বিকেলে জামালপুর জেলা থেকে পূর্ণবয়স্ক হাতিটিকে উদ্ধার করেন তাঁরা। বন দফতরের পশু-চিকিত্সক সঈদ হোসেন হাতিটিকে ঘুম পাড়ানি গুলি করেন। তিনি জানিয়েছেন, প্রথম গুলি ছোঁড়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠে হাতিটি। অচেতন হতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। বন দফতরের কর্মীরা এবং স্থানীয় গ্রামবাসী একসঙ্গে ৪ টনের হাতিটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে ওপরে তোলার চেষ্টা করে। পুরোপুরি সুস্থ হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে দাঁতালটির। গত সপ্তাহে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সম্ভব হলে হাতিটিকে দেশে ফেরানো হবে। নয়তো বাংলাদেশেই রেখে দেওয়া হবে। হাতিটিকে উদ্ধারের জন্য ৩ ভারতীয়র একটি বিশেষজ্ঞ দল ওই জায়গায় পৌঁছে গিয়েছিলেন। প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও দুবার ২০০৪ ও ২০১৩ সালে দুটি হাতি বাংলাদেশে আটকে পড়ে। তারমধ্যে একটিকে ফিরিয়ে নেওয়া সম্ভব হলেও অপরটিকে বাঁচানো যায়নি।              

সেরা শিরোনাম

Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget