এক্সপ্লোর

Afganistan Crisis: কাবুল বিমানবন্দর সিল করল তালিবানরা, এখনও আটকে ২০ ভারতীয়

Afganistan Crisis: বিমানবন্দরগামী রাস্তাগুলোয় চেক পয়েন্ট বসানো হয়েছে। তালিবানের দাবি, বিমানবন্দরে অযথা ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। এখনও বিমানবন্দর চত্ত্বরে আটকে ২০ ভারতীয়। 

কাবুল: দ্বিতীয়বার জঙ্গি হামলার সতর্কবার্তার মধ্যেই কাবুল বিমানবন্দর সিল করে দিল তালিবান। বিমানবন্দরগামী রাস্তাগুলোয় চেক পয়েন্ট বসানো হয়েছে। তালিবানের দাবি, বিমানবন্দরে অযথা ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। এখনও বিমানবন্দর চত্ত্বরে আটকে ২০ ভারতীয়। ন্যাটোর বিমান ছাড়তেই বিমানবন্দর সিল করে দেওয়া হয়। 

রক্তস্নাত আফগানিস্তান ছাড়তে এখনও মরিয়া হাজার হাজার আফগান। বিমানবন্দরের চারপাশে ঠায় দাঁড়িয়ে বহু মানুষ। এরই মধ্যে তালিবান বিমানবন্দর সিল করে দেওয়ায় কাবুল বিমানবন্দর চত্বরে আটকে থাকা ভারতীয় ও অন্য দেশের নাগরিকদের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 

দ্বিতীয় জঙ্গি হামলার আশঙ্কার মধ্যেই কাবুল বিমানবন্দর চত্বরে আটকে রয়েছেন কুড়ি জনেরও বেশি ভারতীয়। সূত্রের খবর, নাশকতার সতর্কবার্তা জারি থাকায় এই মুহূর্তে কাবুলে পাঠানো যাচ্ছে না ভারতীয় বায়ুসেনার বিমান। মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করে কাবুল বিমানবন্দর চত্বরে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চলছে। খবর সূত্রের। তবে ৩১শে অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ডেডলাইন থাকায় আমেরিকা মার্কিন নাগরিকদেরই অগ্রাধিকার দেবে বলে কূটনৈতিক মহলের ধারণা। 

এদিকে ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, তাঁর নিরাপত্তা সূত্র জানিয়েছে, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুলে আরও একটি হামলা হতে পারে। সেই কারণে মার্কিন সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, দ্বিতীয়বার জঙ্গি হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর চত্বর ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার কাবুলে জঙ্গি হামলার পর, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রত্যাঘাত করে আমেরিকা। আফগানিস্তানের নানগড়হর প্রদেশে মার্কিন ড্রোন হামলায় কাবুল হামলার মূল চক্রীর মৃত্যু হয়েছে বলে তারা দাবি করে। পাল্টা আঘাতের আশঙ্কায় এরপরই সতর্কবার্তা জারি করে মার্কিন প্রশাসন। 

ভারত আমেরিকা, কাতার, তাজিকিস্তান সহ বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের ফেরানোর অভিযান চালাচ্ছে। কাতারে ভারতীয় মিশনের পক্ষ থেকে রবিবার রাত আটটায় একটি ট্যুইটের মাধ্যমে জানানো হয় যে, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো হচ্ছে। আফগানিস্তান থেকে দোহাতে নিয়ে আসা ১৪৬ জন ভারতীয় নাগরিকের দ্বিতীয় দলকে ভারতে ফেরানো হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget