এক্সপ্লোর

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন থেরেসা মে

লন্ডন: ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়ে গিয়েছেন শুধু স্বরাষ্ট্রসচিব থেরেসা মে। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আন্দ্রিয়া লিডসম নিজেকে ১০, ডাউনিং স্ট্রিটের রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর থেরেসাই একমাত্র প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ব্রেক্সিট ভোটে পরাজয়ের দায়স্বীকার করে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কোনওরকম ঝক্কি ছাড়াই প্রধানমন্ত্রীর আসন করায়ত্ত হতে চললেও লাস্ট ল্যাপে কিছুটা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কনজারভেটিভ পার্টির এই প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বী আন্দ্রিয়া লিডসম অদ্ভুতভাবে দাবি করেন, যেহেতু থেরেসার সন্তান নেই ও তাঁর আছে, তাই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তাঁর বেশি। স্বাভাবিকভাবেই এই মন্তব্যের জেরে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন আন্দ্রিয়া, তারপর তাঁর প্রধানমন্ত্রী পদের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। এক বিবৃতিতে আন্দ্রিয়া জানিয়েছেন, ব্রেক্সিট পরবর্তী জমানায় ব্রিটিশদের পথ দেখানোর জন্য থেরেসাই উপযুক্ত ব্যক্তি। অর্থাৎ মার্গারেট থ্যাচারের পর থেরেসা প্রথম মহিলা, যিনি ১০, ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন। সত্যিই, ব্রেক্সিট পরবর্তী অধ্যায়ে এখন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ব্রিটিশ রাজনীতি। প্রধানমন্ত্রী পদের মত বিরোধী দলনেতা পদটিও সম্ভবত নতুন মুখের হস্তগত হতে চলেছে। সোশালিস্ট নেতা জেরেমি করবিনের হাত থেকে বিরোধী লেবার পার্টির নেতৃত্বভার গ্রহণের চেষ্টা করছেন লেবার নেত্রী অ্যাঞ্জেলা ইগল। ২৩ জুনের গণভোটে ব্রিটিশদের ইউরোপীয় ইউনিয়নে থাকার অনুরোধ করলেও ব্রেক্সিটপন্থীরা জিতে যাওয়ায় পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করেছেন ডেভিড ক্যামেরন। বিভিন্ন নাম নিয়ে নাড়াচাড়া হওয়ার পর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে থেরেসা মে-র নাম। গণভোটের সময় ব্রেক্সিটের বিরোধিতা করলেও থেরেসা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে সুষ্ঠুভাবে বার করে আনাই তাঁর প্রাথমিক লক্ষ্য। ৯ সেপ্টেম্বর এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা হবে। তবে লড়াইয়ের এখনও যথেষ্ট সুযোগ থাকায় কনজারভেটিভরা পরে তাঁর বদলে অন্য কারও নাম ঘোষণা করবেন কিনা, সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।

সেরা শিরোনাম

Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget