এক্সপ্লোর

কোন ছাঁট সবথেকে মানাবে আপনাকে? বলে দেবে এই সফটওয়্যার

ওয়াশিংটন: কার চুলের ছাঁট আপনার দারুণ পছন্দ? হালফিলের শাহরুখ, সলমন নাকি ম্যাটিনি আইডল উত্তমকুমার? তা শুধু পছন্দ হলেই তো হবে না, সেই ছাঁট আপনার মুখে মানায় কিনা, তাও তো দেখতে হবে। চুল সংক্রান্ত দুশ্চিন্তা লাঘব করতে বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন নতুন এক সফটওয়্যার। এই প্রযুক্তি শুধু আপনাকে কোন হেয়ারস্টাইল আর কালারে কেমন লাগবে তাই বলে দেবে না, কোনও শিশু বা পূর্ণবয়স্ক মানুষ ছদ্মবেশে কীরকম লাগতে পারে তাও জানিয়ে দেবে। সফটওয়্যারটির নাম ড্রিমবিট। ডেভেলপ করেছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা। এতে পরিষ্কার বোঝা যাবে, ২৫ বছরে আপনার যা চেহারা, তা ৫০-এ কেমন হবে। আজ যদি আপনি ভারত ছেড়ে আচমকা আন্টার্কটিকা চলে যান, তাহলে সেই জায়গাবদলই বা কতটা প্রভাব ফেলবে চেহারায়। কীভাবে ব্যবহার করতে হবে এই সফটওয়্যার? কিচ্ছু না, নিজের একটা ছবি প্রথমে কম্পিউটারে আপলোড করুন, তারপর সার্চ দিন, যেমন কার্লি হেয়ার। সফটওয়্যার নিজে থেকেই ওই ক্যাটাগরিতে যাবতীয় ছবি বার করবে, তারপর আপনার মুখে প্রতিটি চুলের ছাঁট বসিয়ে তক্ষুনি দেখিয়ে দেবে, কেমন দেখতে লাগছে আপনাকে। তা ছাড়া নিখোঁজ শিশু বা জেলপালানো অপরাধীকে সনাক্ত করতেও দারুণ কাজ দেবে ড্রিমবিট। ছদ্মবেশে থাকলে তাদের কেমন দেখতে হতে পারে, এমনকী বেশ কয়েক বছর পর বয়স বেড়ে গেলেই বা তাদের কেমন দেখাবে, তারও তল্লাশ দেবে এই সফটওয়্যার।    

সেরা শিরোনাম

Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
Sheikh Hasina Returning to Bangladesh: বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
US Strikes Iran: ফের যুদ্ধ শুরু হয়ে গেল? তীব্র বিস্ফোরণ ইরানে, হামলা চালাল আমেরিকা, ড্রোন-মিসাইল ছুটছে কুয়েত ও বাহরাইনের আকাশেও
ফের যুদ্ধ শুরু হয়ে গেল? তীব্র বিস্ফোরণ ইরানে, হামলা চালাল আমেরিকা, ড্রোন-মিসাইল ছুটছে কুয়েত ও বাহরাইনের আকাশেও

ভিডিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget