এক্সপ্লোর

লন্ডনে কার্ল মার্ক্সের সমাধিতে ভাঙচুর, ভোঁতা ধাতব অস্ত্র দিয়ে বারবার আঘাত

লন্ডন: লন্ডনে কার্ল মার্ক্সের সমাধিতে ভাঙচুর করল দুষ্কৃতীরা। বিশ্ববন্দিত দার্শনিকের সৌধের সবচেয়ে পুরানো, ভঙ্গুর অংশে ছিল একটি মার্বেলের ফলক যাতে মার্ক্স, তাঁর পরিবারের লোকজনের নাম লেখা ছিল। সেটি কোনও ভোঁতা ধাতব অস্ত্র দিয়ে বারবার আঘাত করে বিকৃত করেছে হামলাকারীরা। সোমবার এই কীর্তির কথা সামনে আসে বলে জানিয়েছেন সৌধ পরিচালনাকারী ট্রাস্টের প্রধান ইয়ান ডুংগাভেল। এটা মার্ক্সের মতাদর্শের ওপর সুনির্দিষ্ট আঘাত বলে মনে করছেন তিনি। ইয়ান বলেছেন, মনে হচ্ছে, বিশেষ করে কার্ল মার্ক্স নামটাকেই বেছে নেওয়া হয়েছে। তাই এটা স্রেফ একটা মূর্তি, স্মারক ভাঙার ঘটনা নয়, মার্ক্সের ওপর হামলা। ১৮৪৯ সালে লন্ডনে চলে আসেন মার্ক্স, ১৮৮৩ সালের ১৪ মার্চ, ৬৪ বছর বয়সে মারা যান। জীবনের শেষদিন পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। লন্ডনে গ্রেট ব্রিটেন কমিউনিস্ট পার্টির অর্থে ১৯৫৬ সালে মার্ক্সের ব্রোঞ্জের ১২ ফুটের মূর্তিটি বসানো হয়। মার্বেল ফলকে মার্ক্সের নাম লেখা অংশটি বিশেষ ভাবে নষ্ট হয়েছে। তাঁর স্ত্রীর মৃত্যুদিন, চার বছর বয়সে মারা যাওয়া তাঁদের পৌত্রের নামের অংশটিও বিকৃত করে দেওয়া হয়েছে। ইয়ানের বক্তব্য, কারও স্মারক ভেঙে তাঁর দর্শনের সঙ্গে ভিন্নমত প্রকাশ করা যায়, এমন ভাবনাই ভুল, এটা বিতর্ক চালানোর সঠিক রাস্তা নয় বলেই মনে হয়। এই স্মারকের ওপর অতীতেও হামলা চলেছিল। মূ্র্তিটি উপড়ে ফেলা হয়েছিল, সাতের দশকে পাইপ বোমা বিস্ফোরণ হয়েছিল সেখানে। তার গায়ে রং লাগিয়ে স্লোগান লেখা হয়েছে। সৌধটি ব্রিটেনে গ্রেড ওয়ান তালিকায় রয়েছে। অর্থাত সে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌধগুলির একটি সেটি যা হেরিটেজ সম্পদ হিসাবে সুরক্ষিত, সংরক্ষিত রাখতে হবে অবশ্যই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget