এক্সপ্লোর

ইমরানকে পাশে বসিয়ে ফের কাশ্মীর ইস্যুতে সাহায্যের ইচ্ছাপ্রকাশ ট্রাম্পের

গত কয়েক মাসে বারবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চেয়েছেন ট্রাম্প। তবে ভারত যে তেমনটা চাইছে না, সেটাও স্পষ্ট করা হয়েছে দিল্লির তরফে। ট্রাম্প তো এমনও দাবি করেন, নরেন্দ্র মোদিই নাকি তাঁর সাহায্য চেয়েছেন।

নয়াদিল্লি: আবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছেপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সরাসরি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে সংবাদমাধ্যমের সামনেই এই কথা বললেন ট্রাম্প। মঙ্গলবার সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের পরে ইমরানকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা কাশ্মীরের ব্যাপারে কথা বলছি। এই ব্যাপারে ভারত-পাক সম্পর্কের ব্যাপারেও কথা হয়েছে। আমরা যদি কোনও ভাবে সাহায্য করতে পারি, নিশ্চয়ই করব।’ কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে আমেরিকা নজর রাখছে বলে জানান তিনি। সেই সঙ্গে ট্রাম্প এও বলেন তাঁরা শুধুমাত্র দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ব্যপারে কথা বলবেন তাই নয়, অন্য কথাও হবে। গত কয়েক মাসে বারবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চেয়েছেন ট্রাম্প। তবে ভারত যে তেমনটা চাইছে না, সেটাও স্পষ্ট করা হয়েছে দিল্লির তরফে। ট্রাম্প তো এমনও দাবি করেন, নরেন্দ্র মোদিই নাকি তাঁর সাহায্য চেয়েছেন। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়েছে, ইমরানও কাশ্মীর ইস্যুতে ভারত-পাক সম্পর্কে মার্কিন-মধ্যস্থতা চেয়েছে। সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে ইমরান বলেন, "আমাদের জন্য পাকিস্তানে এটা একটা বড় ইস্যু। আমরা আশা করব, মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করতে পারে, কেননা, অন্য কোনও দেশ তা পারবে না। কয়েক সপ্তাহের মধ্যে ভারত সফরে আসবেন ট্রাম্প। ভারত সফরে এসে তিনি পাকিস্তানেও যাবেন কিনা সে ব্যাপারে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমরা এখন দেখা করছি। তাই পাকিস্তানে যাচ্ছি না।”

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget