এক্সপ্লোর

টানটান হোয়াইট হাউসের লড়াই, এই প্রথম হিলারিকে পিছনে ফেললেন ট্রাম্প

ওয়াশিংটন: সম্ভবত শেষ রাত্তিরেই ওস্তাদের খেল দেখাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে হট ফেভারিট হিলারি ক্লিনটনকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। এতদিন বহু পয়েন্টে ডেমোক্র্যাট প্রার্থীর থেকে পিছিয়ে থাকলেও ভোটের ঠিক ১ সপ্তাহ আগে হিলারিকে পিছনে ফেলে লিড নিয়েছেন ট্রাম্প। লিড মাত্র ১ পয়েন্টের হলেও তা রীতিমত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মার্কিন রাজনৈতিক মহল। ইমেল কেলেঙ্কারির খবর নতুন করে সামনে আসার পর থেকেই হিলারির জনপ্রিয়তা বেশ কিছুটা গোঁত্তা খেয়েছে। তাঁর পক্ষে ভোটের শতাংশে তেমন কোনও হেরফের না হলেও ট্রাম্প এই প্রথম পিছনে ফেলে দিয়েছেন তাঁকে। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের ট্র্যাকিং পোল অনুযায়ী সাম্প্রতিকতম সমীক্ষায় ৪৬ শতাংশ সম্ভাব্য ভোটার সমর্থন করেছেন ট্রাম্পকে। উল্টোদিকে ক্লিনটন পাচ্ছেন ৪৫ শতাংশের ভোট। ভোট শেয়ারের ক্ষেত্রে ট্রাম্প আপাতত তাঁর প্রতিদ্বন্দ্বীর থেকে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছেন, যদিও আগের সব নির্বাচনের তুলনায় খুব বেশি জনসমর্থন তাঁদের কারও পক্ষেই নেই-ট্রাম্পের পক্ষে সমর্থন ৫৩ শতাংশ, হিলারির পক্ষে ৪৫ শতাংশ। বিদেশ সচিব থাকাকালীন ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার করা নিয়ে হিলারির বিরুদ্ধে ওঠা অভিযোগের নতুন করে তদন্ত শুরু করেছে এফবিআই। তারপর থেকেই হিলারির জনপ্রিয়তার গ্রাফ ক্রমশ নিম্নমুখী। তবে এটা পরিষ্কার, লড়াই চলছে হাড্ডাহাড্ডি, মাত্র ১ পয়েন্টের জনপ্রিয়তার তফাত যে কোনও মুহূর্তে উল্টেও যেতে পারে।

সেরা শিরোনাম

France Unrest : জ্বলছে ফ্রান্স, দিকে দিকে কার্ফু ; ভারতীয়দের বড় বার্তা দূতাবাসের
জ্বলছে ফ্রান্স, দিকে দিকে কার্ফু ; ভারতীয়দের বড় বার্তা দূতাবাসের
School Shootout: মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
Sheikh Hasina : 'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
Mars Moon Phobos: মঙ্গলের উপগ্রহে রুদ্ধশ্বাস অভিযান, ফোবোসে মাটি কেটে আনা হবে পৃথিবীতে, ইতিহাস রচনার পথে জাপান
মঙ্গলের উপগ্রহে রুদ্ধশ্বাস অভিযান, ফোবোসে মাটি কেটে আনা হবে পৃথিবীতে, ইতিহাস রচনার পথে জাপান

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget