এক্সপ্লোর

পরীক্ষা বেশি হলে চিন ও ভারতে আক্রান্তর সংখ্যা আরও বাড়বে, দাবি ডোনাল্ড ট্রাম্পের

আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় করোনা পরীক্ষার তুলনা ভারত, চিনের মতো অন্যান্য দেশের সঙ্গে করলেন।

ওয়াশিংটন: আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় করোনা পরীক্ষার তুলনা ভারত, চিনের মতো অন্যান্য দেশের সঙ্গে করলেন। তাঁর দাবি, বেশি সংখ্যায় পরীক্ষা হলে ভারত ও চিনের মতো দেশগুলিতে করোনা আক্রান্তর সংখ্যা আমেরিকার চেয়ে বেশি হবে। ট্রাম্প দাবি করেছেন, আমেরিকায় দুই কোটি পরীক্ষা হয়েছে। আমেরিকার তুলনায় জার্মানি ৪০ লক্ষ ও দক্ষিণ কোরিয়া প্রায় ৩০ লক্ষ পরীক্ষা করিয়েছে। উল্লেখ্য, আমেরিকায় করোনা আক্রান্তর সংখ্যা ১৯ লক্ষেরও বেশি। মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ১১ হাজার। আর ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ২.৩৬ লক্ষ ও চিনে আক্রান্তের সংখ্যা ৮৪,১৭৭। সারা বিশ্বে করোনাভাইরাসের সবচেয়ে দাপট দেখা গিয়েছে আমেরিকায়। ভারতের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৪০ লক্ষ পরীক্ষা হয়েছে।  আমেরিকায় করোনা পরীক্ষার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেছেন যে, মনে রাখতে হবে যে, বেশি পরীক্ষা করলে বেশি সংক্রমণের হদিশ মিলবে। ট্রাম্প বলেছেন,  আমেরিকায় করোনা আক্রান্তর সংখ্যা বেশি হচ্ছে। কারণ, এখানে পরীক্ষা বেশি হচ্ছে।  তিনি বলেছেন, যদি ভারত ও চিন ও অন্যান্য দেশে পরীক্ষা করা হলে আমেরিকার চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি হবে।  পরীক্ষা করানোর ক্ষমতা বৃদ্ধির কারণেই আমেরিকায় সবকিছু আবার খুলছে এবং অর্থব্যবস্থা ফের তার পথে ফিরছে। এমনটা কেউ ভাবতে পারেনি বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। মাসিক রোজগারের পরিসংখ্যান উল্লেখ করে ট্রাম্প বলেছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, যে আশঙ্কা করা হচ্ছিল, তেমন খারাপ অবস্থা আমরা হতে দিইনি। আমেরিকার ইতিহাসে মাসিক কর্মসংস্থানে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে। আমার মনে হয়, সবচেয়ে বেশি যে সংখ্যা ছিল, তার প্রায় দ্বিগুণ এখন হচ্ছে। ট্রাম্প বলেছেন, এজন্য আমেরিকায় ইতিহাসে মাসিক কর্মসংস্থান সবচেয়ে বেশি বেড়েছে। আগামী নভেম্বরে নির্বাচনের আগে পরিস্থিতি খুব ভালো হবে বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প। উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয়বার  ভোটে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছেন ট্রাম্প। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন।  প্রাক নির্বাচনী অধিকাংশ সমীক্ষায় বিডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। ট্রাম্প বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ ভুল প্রেসিডেন্ট নির্বাচিত বলে তিনি কর বাড়াতে পারেন এবং সীমান্ত খুলে দিতে পারেন। এতে বাইরের সবাই দেশে ঢুকে পড়বে। তিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়াই চালাচ্ছে আমেরিকা। এই ভাইরাস চিন থেকে এসেছে। চিনেই এই ভাইরাসকে রুখে দেওয়া যেত। কিন্তু চিন তা করেনি।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: যুদ্ধে গ্যাস সঙ্কট, উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
যুদ্ধে গ্যাস সঙ্কট, উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
US Iran War : 'কর্মীরা সরে যান ! মাইক্রোসফট, অ্য়াপলের অফিস উড়িয়ে দেব', সময় বেঁধে দিল ইরান 
'কর্মীরা সরে যান ! মাইক্রোসফট, অ্য়াপলের অফিস উড়িয়ে দেব', সময় বেঁধে দিল ইরান 
US-Iran War: 'আর বেশি দিন নয়', যুদ্ধসমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের? হরমুজ নিয়ে নেই মাথাব্যথা
'আর বেশি দিন নয়', যুদ্ধসমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের? হরমুজ নিয়ে নেই মাথাব্যথা
US-Iran War: ‘আর সাহায্য করবে না আমেরিকা, এবার নিজেদের বুঝে নিতে হবে’, কাদের বার্তা ট্রাম্পের? হরমুজ কি বন্ধই থাকবে?
‘আর সাহায্য করবে না আমেরিকা, এবার নিজেদের বুঝে নিতে হবে’, কাদের বার্তা ট্রাম্পের? হরমুজ কি বন্ধই থাকবে?

ভিডিও

West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (৩০.০৩.২৬) : অকালে অস্তাচলে অরুণোদয়, তালসারি থেকে দেহ ফিরতেই বিজয়গড়ে জনসমুদ্র
BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
Embed widget