এক্সপ্লোর

'দারুণ সাড়া পেয়েছি হিন্দুদের', ভোট জয়ে ভারতীয়দের ধন্যবাদ ট্রাম্পের

ওয়াশিংটন: প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। এবার ধন্যবাদ জানানোর পালা। তাঁর জয়ের পিছনে আমেরিকায় বসবাসকারী ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের অবদানের উল্লেখ করলেন ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্র ফ্লোরিডায় জিতেছেন তিনি। সেখানকারই অরল্যান্ডোয় ‘থ্যাঙ্ক ইউ’ সভায় নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ভারতীয় সম্প্রদায়ের প্রচুর মানুষ, হিন্দুরা, এখানে এসেছেন। দারুণ সাড়া পেয়েছি হিন্দুদের।

ট্রাম্পের ভোটে জয়ের পিছনে ভারতীয়-মার্কিন, হিন্দুদের অবদান স্বীকার এই প্রথম। অনুষ্ঠানে হাজির হওয়া ভারতীয় সম্প্রদায়ের লোকজনদের দিকে ইঙ্গিত করে তাঁকে বলতে শোনা যায়, ওঁরা কোথায়? একটা বড় গোষ্ঠী ওঁরা। ওঁদের ধন্যবাদ দিতে চাই। ওঁরা চমত্কার। দারুণ। ভোট দিয়েছেন আমাদের।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের  পক্ষকাল আগে  কাশ্মীর, বাংলাদেশে সন্ত্রাসের শিকার হওয়া হিন্দুদের সাহায্যে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে রিপাবলিকান হিন্দু কোয়ালিশন নামে এক সংগঠনের সেবামূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। তিনিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন পদপ্রার্থী যিনি এ ধরনের অনুষ্ঠানে গিয়েছিলেন।

প্রচারে ভারত-মার্কিন সম্পর্কের শ্রীবৃদ্ধির জন্য কাজ করার শপথ নিয়ে হোয়াইট হাউসে তিনি ভারতের সেরা বন্ধু হবেন বলেও  কথা দেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক সংস্কারমূলক পদক্ষেপ ও আমলাতন্ত্রের ফাঁস ছিন্ন করতে তাঁর উদ্যোগেরও প্রশংসা করেন। এমনকী ফ্লোরিডা, ভার্জিনিয়ায় মন্দিরেও গিয়ে প্রার্থনা করেন তাঁর পরিবারের সদস্যরা। মোদীর ২০১৪-র নির্বাচনী প্রচারের পাঞ্চলাইন ধার করে ‘অব কি ট্রাম্প সরকার’ স্লোগান দিয়ে বিজ্ঞাপনও দেয় ট্রাম্প শিবির।

রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের চেয়ারম্যান শলভ কুমারের দাবি, এসবই আমেরিকার ভারতীয়দের ভোটিং প্যাটার্নের ওপর বড় প্রভাব ফেলেছে, চিরকাল যাঁরা ডেমোক্র্যাটদের সমর্থন করে এসেছেন।

একটি সার্ভের ভিত্তিতে শলভের দাবি, ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের ৬০ শতাংশের বেশি এবার ট্রাম্পকে ঢেলে ভোট দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget