এক্সপ্লোর

হিন্দু মন্দিরে দীপাবলি পালন করবেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

ওয়াশিংটন: ভার্জিনিয়ার একটি হিন্দু মন্দিরে দীপাবলি পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা। আসন্ন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভুতদের সমর্থন আদায় করার লক্ষ্যেই তাঁর এই পদক্ষেপ। ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তিরা বরাবরই ডেমোক্রেটিক পার্টির সমর্থক। সেই কারণেই এবার তাঁদের কাছে টানার লক্ষ্যে দীপাবলি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্পের মেয়ে। শ্যান্টিলির রাজধানী মন্দিরে ভারতীয়দের সঙ্গে দীপাবলি উৎসবে মেতে উঠবেন ইভানকা। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টনের সঙ্গে ট্রাম্পের লড়াই তুঙ্গে উঠেছে। একাধিক বিতর্কে জড়িয়ে লড়াইয়ে পিছিয়ে পড়েছেন ট্রাম্প। সেই কারণেই এবার ভারতীয়দের সমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছেন তিনি। গত সপ্তাহেই কাশ্মীরি পন্ডিত এবং বাংলাদেশে সন্ত্রাসের শিকার হওয়া হিন্দুদের সাহায্যার্থে তহবিল তৈরির জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রিপাবলিকান হিন্দু কাউন্সিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ট্রাম্প। এই প্রথম কোনও প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভুতদের অনুষ্ঠানে হাজির হন। প্রায় পাঁচ হাজার মানুষ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। ইভানকা দীপাবলি পালন করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তিরা খুশি। ভার্জিনিয়ায় ভারতীয় বংশোদ্ভুতদের একটি সংগঠনের নেতা রাজীব গুটি বলেছেন, ‘এতদিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে শুধু ক্ষুব্ধ সাদা চামড়ার ভোটারদেরই প্রতিনিধিত্ব করা হত। এবার সেই ধারা বদলে যাচ্ছে। রাজধানী মন্দিরে ইভানকার হাজির হওয়ার ফল সুদূরপ্রসারী হবে। এটা আমাদের কাছে ইতিবাচক বার্তা।’ গত ১৬ বছরে ভার্জিনিয়ার লাউডন কাউন্টিতে ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। ২০০৮ ও ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দেখা গিয়েছে, লাউডন কাউন্টিতে জয় পেলেই ভার্জিনিয়া প্রদেশের লড়াই জেতা যায়। সেই কারণেই এই অঞ্চলকে এত গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। তাঁর প্রচারের প্রভাবও পড়ছে ভারতীয়দের উপর। তাঁরা এবার রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করতে চলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget