এক্সপ্লোর

অধ্যাপককে মারার আগে স্ত্রীকেও খুন করেন ক্যালিফোর্নিয়ার বন্দুকবাজ মৈনাক

লস অ্যাঞ্জেলেস: লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ্যুটআউটে চাঞ্চল্যকর তথ্য। অধ্যাপককে খুনের আগে নিজের স্ত্রীকেও হত্যা করেন খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার। মার্কিন দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে মিনেসোটার বাড়িতে স্ত্রী অ্যাশলে হ্যাসটিকে খুন করেন মৈনাক। তারপর ২ হাজার মাইল পথ পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে অধ্যাপককে খুন করে আত্মঘাতী হন তিনি।  মিনেসোটার হান্নেপিন কাউন্টির আধিকারিকরা জানিয়েছেন, ২০১১-র ১৪ জুন অ্যাশলের সঙ্গে বিয়ে হল মৈনাকের। তবে তাঁদের বিয়ে ভেঙে গিয়েছিল কিনা, তা স্পষ্ট নয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, উইলিয়াম ক্লুগ নামে যে অধ্যাপককে খুন করেন মৈনাক, তাঁর তত্ত্বাবধানেই পিএইচ ডি করেছিলেন তিনি। সম্প্রতি, উইলিয়ামের বিরুদ্ধে তাঁর কম্পিউটার কোড চুরি করে গবেষণাপত্র হাতিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মৈনাক। যা দেখে পুলিশের অনুমান, পুরনো আক্রোশ থেকেই অধ্যাপক উইলিয়াম ক্লুগকে হত্যা করেন এই বাঙালি বন্দুকবাজ। কিন্তু, কেন নিজের স্ত্রীকে খুন করলেন মৈনাক? কারণ নিয়ে ধন্দে তদন্তকারীরা। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্রধান চার্লি বেকের দাবি, আগে থেকেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শ্যুটআউটের পরিকল্পনা করেছিলেন খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার। শুধু অধ্যাপক উইলিয়াম ক্লুগই নন, মৈনাকের নিশানায় ছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপকও। কিন্তু, ক্যাম্পাসে ঢুকে তাঁকে খুঁজে পাননি মৈনাক। বেক জানিয়েছেন, মৈনাকের ব্যাকপ্যাকে একটি নোট পাওয়া যায়। ওই নোটে তিনি তাঁর পোষা বিড়ালের যত্ন নেওয়ার করা বলে গিয়েছেন। সেই সূত্র ধরেই মৈনাকের মিনেসোটার বাড়িতে গিয়ে একটি কিল লিস্ট পাওয়া যায়। ওই তালিকায় ক্লুগ ছাডাও বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক ও এক মহিলার নাম ছিল। এই মহিলা সম্ভবত অ্যাশলে। পুলিশের দাবি, দু’টি স্বয়ংক্রিয় পিস্তল এবং বাড়তি ম্যাগাজিন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছিলেন মৈনাক। কিন্তু, কেন দু’জনকে খুন করতে এত অস্ত্র ও গুলি এনেছিলেন তিনি? তাহলে কি আরও কয়েকজনকে হত্যার পরিকল্পনা ছিল মৈনাকের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৈনাকের অভিযোগ ছিল, অধ্যাপক উইলিয়াম ক্লুগ কম্পিউটার কোড চুরি করে তাঁর গবেষণাপত্র অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন। সেই গবেষণা তথ্য হাতছাড়া হওয়ার আশঙ্কা এবং তার থেকে জন্ম নেওয়া আক্রোশ থেকেই কি দফতরে ঢুকে খুব কাছ থেকে উইলিয়াম ক্লুগকে পরপর গুলি করেন মৈনাক? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget