এক্সপ্লোর

কাশ্মীর প্রশ্নে হস্তক্ষেপে নারাজ, আলোচনার মাধ্যমে ভারত, পাকিস্তানকে বিরোধ মেটাতে বললেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল

দুজারিককে প্রশ্ন করা হয়, গুয়েতেরেসের চলতি মাসেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারত ও পাকিস্তানের মধ্যে সালিসির কোনও পরিকল্পনা আছে কিনা। তিনি জবাব দেন, আপনারা জানেন, মধ্যস্থতার প্রশ্নে নীতিগত ভাবে আমাদের অবস্থান বরাবর একই রয়েছে।

নয়াদিল্লি: জেনিভায় রাষ্ট্রপু্ঞ্জের মানবাধিকার পর্ষদের ৪২-তম অধিবেশনে ভারত, পাকিস্তানের সম্মুখ সমরের পরদিনই কাশ্মীর ইস্যুতে দুই প্রতিবেশীর সংঘাত তীব্র হয়ে ওঠার সম্ভাবনা মাথায় রেখে উদ্বেগ জানালেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুয়েতেরেস। উভয় পক্ষকেই আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের ডাক দিয়েছেন তিনি। গুয়েতেরেসের প্রধান মুখপাত্র স্টিফেন দুজারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ওদের সবার প্রতি ওনার (গুয়েতেরেস) প্রত্যক্ষ, পরোক্ষবার্তা একটাই। তা হল, বর্তমান পরিস্থিতি ঘিরে ভারত, পাকিস্তানের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার সম্ভাবনায় উনি খুবই বিচলিত। দুপক্ষকেই আলোচনার রাস্তায় বিষয়টি মোকাবিলার আবেদন করছেন উনি। কাশ্মীর প্রশ্নে ভারত, পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার ভাবনা খারিজ করেছেন তিনি। দুজারিককে প্রশ্ন করা হয়, গুয়েতেরেসের চলতি মাসেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারত ও পাকিস্তানের মধ্যে সালিসির কোনও পরিকল্পনা আছে কিনা। তিনি জবাব দেন, আপনারা জানেন, মধ্যস্থতার প্রশ্নে নীতিগত ভাবে আমাদের অবস্থান বরাবর একই রয়েছে। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান-উভয়েই উপস্থিত থাকবেন। রাষ্ট্রপুঞ্জ কাশ্মীর ইস্যুতে ভারত, পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ১৯৭২-এর সিমলা চুক্তির উল্লেখ করেছে, যাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। পাকিস্তানের পেশ করা মধ্যস্থতার প্রস্তাবের পর গত মাসে বিবৃতি দিয়ে রাষ্ট্রপুঞ্জ বলেছিল, দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত ভারত, পাকিস্তানের মধ্যে হওয়া ১৯৭২ এর সিমলা চুক্তিতে বলাই হয়েছে যে, জম্মু ও কাশ্মীরের চূড়ান্ত মর্যাদা শান্তিপূর্ণ রাস্তায় ভারত ও পাকিস্তানকেই রাষ্ট্রপুঞ্জের সনদের ভিত্তিতে স্থির করতে হবে। মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে উদ্ধৃত করেও দুজারিক বলেন, একমাত্র মানবাধিকারকে পূর্ণ মর্যাদা দিয়েই কাশ্মীরের পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। গত মাসেই ফ্রান্সের বিয়েরিত্জ শহরে জি-৭ সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাত্ করেছিলেন গুয়েতেরেস। পাকিস্তানি বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গেও কথা বলেন তিনি। গত সোমবার রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধির অনুরোধ মেনে কাশ্মীর নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। পাকিস্তান কাশ্মীর ইস্যুতে এপর্যন্ত দুবার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে। তবে শিঁকে ছেঁড়েনি একবারও। গত আগস্টে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ কাশ্মীর নিয়ে ঘরোয়া, রুদ্ধদ্বার বৈঠকে বসে। যদিও সেখান থেকে কোনও বিবৃতি প্রকাশ বা কোনও সিদ্ধান্তও গৃহীত হয়নি। ভারত স্পষ্ট আন্তর্জাতিক মহলকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত তার অভ্যন্তরীণ ব্যাপার বলে জানিয়ে দিয়ে পাকিস্তানকেও বলেছে, বাস্তব মেনে নিতে হবে তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget