এক্সপ্লোর

লাদেনের উত্তরসূরী জওয়াহিরি, হাফিজ সঈদ থেকে দাউদ, রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তালিকায় ১৩৯ ব্যক্তি, গোষ্ঠী

  নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জঙ্গি, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সর্বশেষ তালিকায় পাকিস্তানের ১৩৯টি সংগঠনের নাম উঠল, যাতে রয়েছে ওসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরাধিকারী আয়মান আল জওয়াহিরি, দাউদ ইব্রাহিম, মুম্বই সন্ত্রাসের মাথা হাফিজ সঈদের লস্কর-ই-তৈবার মতো নানা গোষ্ঠী। ডন নিউজের প্রতিবেদনে প্রকাশ, তালিকার শীর্ষে রয়েছে জওয়াহিরি। বলা হয়েছে, জওয়াহিরি এখনও আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কোথাও গা ঢাকা দিয়ে আছে, তার একাধিক সঙ্গীও, যারা তালিকায় রয়েছে, তার সঙ্গেই রয়েছে। লিস্টে সেইসব লোকজন আছে যারা পাকিস্তানে বসবাস করেছে, সেখান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে বা পাকিস্তানের মাটিকে অন্যত্র সন্ত্রাস ছড়ানোয় ব্যবহার করা সংগঠনগুলির সঙ্গে যুক্ত রয়েছে। ব্যক্তি হিসাবে নাম রয়েছে সঈদের, যাকে সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকায় ইন্টারপোল খুঁজছে। তালিকায় দাউদের নাম জ্বলজ্বল করছে, যে নিরাপত্তা পরিষদের বক্তব্য অনুসারে একাধিক পাকিস্তানি পাসপোর্টের অধিকারী, যেগুলি ইস্যু হয়েছে রাওয়ালপিন্ডি, করাচিতে। রাষ্ট্রপুঞ্জের দাবি, করাচির নূরাবাদে পাহাড়ি এলাকায় প্রাসাদোপম বাংলো আছে দাউদের। ১৯৯৩ সালে মুম্বই সন্ত্রাসবাদী হামলার মস্তিষ্ক ও তোলাবাজি, ম্যাচ গড়াপেটার মতো অপরাধে অভিযুক্ত দাউদকে ভারত হাতে পেতে চায়। বলা হয়েছে, ব্রিটেনের মিডল্যান্ডস, দক্ষিণ-পূর্বের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, মরক্কো, স্পেন, তুরস্ক, সাইপ্রাস, অস্ট্রেলিয়াতেও বিশাল সম্পত্তি আছে তার। তালিকায় রয়েছে লস্করের হয়ে মিডিয়ার সঙ্গে যোগসূত্র রাখা হাজি মহম্মদ ইয়াহিয়া মুজাহিদ, হাফিজ সঈদের সহযোগী আবদুল সালাম ও জাফর ইকবালও। হাফিজের মতোই তারাও ইন্টারপোলের কাছে ওয়ান্টেড। লস্করের সঙ্গে তার বিভিন্ন সহযোগী সংগঠনও তালিকায় ঠাঁই পেয়েছে। যেমন আল মনসুরিয়ান, পাসবান-ই-কাশ্মীর, পাসবান-ই-আহলে হাদিথ, জামাত উদ দাওয়া, ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন। তালিকায় দু নম্বরে আছে আরেক আন্তর্জাতিক পরিচিতি পাওয়া সন্ত্রাসবাদী রামজি মহম্মদ বিন আল-সেইবাহ। সে ইয়েমেনের নাগরিক। করাচিতে গ্রেফতারির পর তাকে তুলে দেওয়া হয় আমেরিকার হাতে। পাকিস্তানে গ্রেফতার করে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া আরও এক ডজনের বেশি সন্দেহভাজন সন্ত্রাসবাদীর নামও রয়েছে তালিকায়। এরা পাকিস্তানি পাসপোর্টের মালিক।

সেরা শিরোনাম

Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Pakistan News : বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন,
বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন, "ম্যাডাম ঘুমাচ্ছেন, ওঠানো যাবে না"
China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget