এক্সপ্লোর

Science News: দীর্ঘতম গ্যালাক্সির খোঁজ, দৈর্ঘ্যে আকাশগঙ্গার ১০০ গুণ

Science News: মহাকাশ গবেষণায় নয়া চমক। খোঁজ মিলল দৈত্যাকৃতি গ্যাল্যাক্সির। নেদারল্যান্ডের লেইডেন অবজারভেটরির গবেষকরা খোঁজ পেয়েছেন নতুন এই রেডিও গ্যালাক্সির। নাম দেওয়া হয়েছে অ্যালকিয়োনেস।

নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় নয়া চমক। খোঁজ মিলল সবচেয়ে বড় গ্যাল্যাক্সি বা নক্ষত্রপুঞ্জের। অর্থাৎ এখনও পর্যন্ত মহাকাশে ছড়িয়ে থাকা যে কটা গ্যালাক্সির খোঁজ বিজ্ঞানীরা পেয়েছেন। তার মধ্যে এটিই আকার-বহরে সবচেয়ে বড়। নেদারল্যান্ডের লেইডেন অবজারভেটরির গবেষকরা খোঁজ পেয়েছেন নতুন এই রেডিও গ্যালাক্সির। নাম দেওয়া হয়েছে অ্যালকিয়োনেস (alcyoneus)।

গ্রিক পুরাণ অনুযায়ী অ্যালকিয়োনেস এক দৈত্যের নাম। গ্রিক লোককথার নায়ক হেরাকলসের সঙ্গে যুদ্ধে মৃত্যু হয়েছিল ওই দৈত্যের। 

প্রায় ১৬ মিলিয়ন আলোকবর্ষ দৈর্ঘ্য এই গ্যালাক্সির। যার তুলনায় আমাদের আকাশগঙ্গা ছায়াপথ (milky way galaxy) নেহাতই বামন। আকাশগঙ্গার দৈর্ঘ্য ১ লক্ষ ৬ হাজার আলোকবর্ষ। নতুন এই গ্যালাক্সির যা আয়তন তার মধ্যে এঁটে যেতে পারে আকাশগঙ্গার আয়তনের একশোটিরও বেশি গ্যালাক্সি। নয়া আবিষ্কৃত এই দৈত্যাকৃতি গ্যালাক্সি পৃথিবী থেকে বহুদূরে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব কমবেশি ৩ বিলিয়ন আলোকবর্ষ (light year)। অর্থাৎ ওই গ্যালাক্সি থেকে যে আলো এই মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছবে, তা ৩ বিলিয়ন আলোকবর্ষ আগে তার যাত্রা শুরু করেছিল। 

নতুন এই রেডিও গ্যালাক্সির (radio galaxy) সম্বন্ধে খুব বেশি কিছু এখনও জানা যায়নি। তবে আপাতভাবে এর যা গঠন লক্ষ্য করা গিয়েছে, তাতে বেশ কিছু ধারণা তৈরি হয়েছে বিজ্ঞানীদের। এই গ্যালাক্সির মধ্যে যে জেট (jet) এবং লোব (lobe) দেখা গিয়েছে তার ভিত্তিতে বিজ্ঞানীরা মনে করছেন গ্যালাক্সির ঠিক মাঝে কোনও অতিকায় ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর (black hole) থাকতে পারে।  

গ্যালাক্সির আয়তন ও আকার নিয়েও একাধিক প্রশ্ন ভাবাচ্ছে বিজ্ঞানীদের। কীভাবে এত বড় হল এই গ্যালাক্সি? উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। নতুন এই আবিষ্কারে খুশির হাওয়া মহাকাশ গবেষকদের মধ্যে। অ্যালকিয়োনেসের আবিষ্কারের ফলে রেডিও গ্যালাক্সি সংক্রান্ত গবেষণায় নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রেডিও গ্যালাক্সির গঠনপ্রক্রিয়া এবং কীভাবে সেগুলি এত বড় আকারের হয়, সেই সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করেছেন বিজ্ঞানীরা। 

আরও পড়ুন: ৫ হাজার এলিয়েন পৃথিবীর খোঁজ! আরও থাকতে পারে, জানাচ্ছেন নাসার বিজ্ঞানীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget