এক্সপ্লোর

কাশ্মীর পরিস্থিতির 'প্রতিক্রিয়া'-য় উরি সন্ত্রাস, মন্তব্য শরিফের

ইসলামাবাদ: উরি সন্ত্রাসকে এবার খোলাখুলি সমর্থন করল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মন্তব্য করেছেন, উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলা কাশ্মীর পরিস্থিতির 'প্রতিক্রিয়া'-য় হতে পারে। কাশ্মীরে যেভাবে গত দু’মাসে সাধারণ মানুষের ওপর 'অত্যাচার' চলছে, যেভাবে সেখানে সাধারণ মানুষ মারা যাচ্ছেন, অন্ধ হয়ে যাচ্ছেন, তাতে তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের রাগ হওয়া স্বাভাবিক। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন শেষে ফেরার পথে লন্ডনে এই মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তুলে আদৌ সুবিধে করতে পারেনি পাকিস্তান। কাশ্মীর নিয়ে তাদের ডসিয়ার প্রত্যাখ্যান করেছে রাষ্ট্রপুঞ্জ। উল্টে আন্তর্জাতিক সমর্থন দৃশ্যতই ঢলে পড়েছে ভারতের দিকে। এই পরিস্থিতিতে নিজেদের দিকে সমর্থন টানতে নওয়াজের অভিযোগ, কোনও তদন্ত ছাড়াই তড়িঘড়ি ভারত পাকিস্তানকে দোষ দেওয়া শুরু করেছে। প্রমাণ ছাড়া 'দায়িত্বজ্ঞানহীনভাবে' পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে তারা। শরিফের প্রশ্ন, উরি সন্ত্রাসের কয়েক ঘণ্টার মধ্যেই কীভাবে কোনও তদন্ত ছাড়াই পাকিস্তানের দিকে আঙুল তুলল ভারত। তাঁর দাবি, সারা বিশ্ব জানে, কাশ্মীরে ভারতের 'অত্যাচারের' কথা, যেখানে ১০৮জন এখনও পর্যন্ত মারা গেছেন, অন্ধ হয়ে গেছেন দেড়শোর ওপর মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। নিরীহ কাশ্মীরীদের ওপর 'নির্মমতা'-র অভিযোগ তুলে পাক প্রধানমন্ত্রীর উপদেশ, পাকিস্তানকে দোষ দেওয়ার আগে ভারতের উচিত, কাশ্মীরে নিজেদের 'দমননীতি' খতিয়ে দেখা। কাশ্মীরীদের 'হত্যা' নিয়ে দিল্লির তদন্ত করা উচিত। কাশ্মীর সমস্যার সমাধান না হলে অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি অধরা থেকে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget