এক্সপ্লোর

সিরিয়ার শরণার্থী শিশুকে দত্তক নেওয়ার ইচ্ছে, ওবামাকে চিঠি ৬ বছরের মার্কিন শিশুর

নিউ ইয়র্ক: নিজের বয়স ছয়। এই বয়সেই সে চায় তাঁর থেকেও ছোট সিরিয়ার এক শরণার্থীকে দত্তক নিতে। ইচ্ছে বাস্তবায়িত করার জন্য খোদ মার্কিন প্রেসিডেন্টের স্মরণাপন্ন হয়েছে সে। আলেক্স নামে এই মার্কিন শিশুটির মানবিকতায় অভিভূত স্বয়ং বারাক ওবামা। omran ওবামার কাছে নিজের ইচ্ছের কথা জানিয়ে চিঠি লিখেছে নিউ ইয়র্কের বাসিন্দা বছর ছয়েকের আলেক্স। সে চায় সিরিয়ার আলেপ্পোয় কার্পেট বম্বিংয়ের শিকার ছোট্ট ওমরান দাকনিশকে ভাই হিসেবে দত্তক নিতে। ওমরানের এই দৃশ্য ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল তার থেকে ঠিক এক বছরের বড় অ্যালেক্সকে। ওমরানকে নিজের বাড়িতে আশ্রয় দিতে চায় সে। চায় ভাইয়ের মতো ভালোবাসতে। তাই নিজের ইচ্ছের কথা জানিয়ে হোয়াইট হাউসে তিন পাতার লম্বা চিঠি লেখে অ্যালেক্স। ওবামাকে সে লেখে, ওমরানকে তার কাছে এনে দেওয়া হোক। সে তার জন্য পতাকা, ফুল, বেলুন নিয়ে অপেক্ষা করছে। সে চায় ওমরানকে তাদের পরিবারের একজন করে নিতে। নিজেই তাকে পড়াবে, ইংরেজি শেখাবে, বাইক চালানো শেখাবে, এমনকী বোন ক্যাথরিনের খেলনাও ওমরানকে দেবে সে। obama-1-580x3952 alex-letter1 অ্যালেক্সের এই চিঠি পড়ে শোনান ওবামা। ফেসবুকে অ্যালেক্সের চিঠি পাঠের ভিডিও-ও পোস্ট করেন তিনি। তিনি চান গোটা বিশ্ব শুনুক এই ইচ্ছের কথা। তিনি বলেন, আমাদেরও অ্যালেক্সের মতো হওয়া উচিত। যদি আমরাও এভাবে ভাবতে পারতাম, তাহলে আজ পৃথিবীটা কেমন হতো ভাবুন তো! প্রসঙ্গত, তুরস্কের সমুদ্রতটে ভেসে আসা ৩ বছরের আয়লান কুর্দির পর গৃহযুদ্ধে ছিন্নভিন্ন দেশের নবতম মুখ ওমরান। ৫ বছরের ওমরান দাকনিশকে দেখে শিউরে উঠেছিল গোটা বিশ্ব। বসে আছে অ্যাম্বুলেন্সের মধ্যে একটা কমলালেবু রঙের বড়সড় চেয়ারে। মাথা ধুলোয় মাখামাখি। মুখের একপাশ রক্তে ঢাকা। কচি হাত তুলে চেষ্টা করছে রক্তটা মোছার। চোখে জল নেই, গলায় আতঙ্কিত চিৎকার নেই। শুধু ভয়ার্ত বিস্ময়। আচমকা এ কী হল তার সঙ্গে, তাদের সঙ্গে। কার্পেট বম্বিংয়ের পর আচমকা মাথার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের বাড়ি। সেইসময় বাড়িতেই মা-বাবা ও তিন ভাইবোনের সঙ্গে ছিল সে। ওমরান, তার ৩ ভাইবোন ও বাবা মাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। মাথায় আঘাত লাগলেও মস্তিষ্কে চোট পায়নি সে, পরে ছেড়ে দেওয়া হয় তাকে। তবে যে বহুতলের বাসিন্দা ছিল ওমরানরা, তার ধ্বংসস্তুপ থেকে ৮জনের দেহ উদ্ধার হয়, মৃতদের মধ্যে ৫টি শিশু। ধ্বংসস্তুপের মধ্যে থেকে ছোট্ট ছেলেটাকে কোনওক্রমে টেনে হিঁচড়ে বের করা হয়। ৫ বছরের ওমরান দাকনিশ এভাবেই হয়ে উঠেছে ছিন্নভিন্ন সিরিয়ার বিধ্বস্ত প্রতীক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget