এক্সপ্লোর

যুদ্ধবিমানের পর এবার পাকিস্তানকে চপার, সামরিক সরঞ্জাম বেচবে আমেরিকা

ওয়াশিংটন: এফ-১৬ যুদ্ধবিমানের পর এবার পাকিস্তানকে সামরিক হেলিকপ্টার বিক্রি করার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, ফরেন মিলিটারি সেলস (এফএমএস) বা দুই দেশের মধ্যে সরাসরি চুক্তির আওতায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৯টি ‘এএইচ-১জেড ভাইপার’ অ্যাটাক চপার বিক্রি করা হবে। জানা গিয়েছে, কপ্টারগুলি টেক্সাসের ফোর্ট ওয়ার্থ এবং আমারিলোতে নির্মাণ করা হবে। ২০১৮ সালের মধ্যে তা হস্তান্তর করা হবে। এখানেই শেষ নয়। চপারের পাশাপাশি বিভিন্ন সামরিক যন্ত্রাংশও বিক্রি করবে পেন্টাগন। এর মধ্যে রয়েছে— ৯টি অতিরিক্ত ফুয়েল কিট, ৩২টি ইঞ্জিন, এক হাজার এজিএম-১১৪ আর হেলফায়ার মিসাইল, ৩৬টি টেকনিক্যাল রিফ্রেশ মিশন কম্পিউটার্স, ১৭ এএন/এএকিউ-৩০ টার্গেট সাইট সিস্টেম, ৩০টি ২৯এফ-২৩ আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি/ভেরি হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন সিস্টেম। তালিকায় আরও রয়েছে— ১৯টি এইচ-৭৬৪ এমবেডেড জিপিএস/ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম, ৩২টি হেলমেট মাউন্টেড ডিসপ্লে/অপটিমাইজড টপ আওল, ১৭টি এপিএক্স-১১৭এ আইএফএফ, ১৭টি এন/এএআর-৪৭ মিসাইল ওয়ার্নিং সিস্টেম, ১৭টি এন-/এএলই-৪৭ কাউন্টারমেজার ডিসপেন্সার সেট, ১৮টি এএন-এপিআর-৩৯সি রেডার ওয়ার্নিং রিসিভার, ১৫ জয়েন্ট মিশন প্ল্যানিং সিস্টেম এবং ১৭টি এম১৯৭ ২০এমএম গান-সিস্টেম। মার্কিন প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, হেলিকপ্টার সমেত গোটা চুক্তির মূল্য ৯৫২ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের এপ্রিল মাসে এই চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবগত করে ওবামা প্রশাসন। সেখানে বলা হয়, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস-দমন ও অনুপ্রবেশ রুখতে পাকিস্তানের লড়াইকে সহায়তা করতে এই সামরিক সরঞ্জাম বিক্রি করা হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে পাকিস্তানকে আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করার ঘোষণা করে ওবামা প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে ভারত।  

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget