এক্সপ্লোর

Kamala Harris : সাময়িকভাবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস, কেন ?

Kamala Harris : এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে শেষবার শারীরিক পরীক্ষা করিয়েছিলেন জো বাইডেন। সেই সময় চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন

ওয়াশিংটন : মার্কিন মুলুকে ইতিহাস। সাময়িকভাবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। কোলনোস্কপির জন্য সোয়া এক ঘণ্টা অ্যানাস্থেশিয়া করতে হয় বাইডেনকে। নিয়মমাফিক সেই সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন কমলা। 

বাইডেন হাসপাতালে থাকার সময়, ওয়েস্ট উইংয়ে নিজের অফিস থেকেই কমলা হ্যারিস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। শুক্রবার ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে যাওয়ার আগে কমলা হ্যারিস ও হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলেন বাইডেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে শেষবার শারীরিক পরীক্ষা করিয়েছিলেন জো বাইডেন। সেই সময় চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে পূর্ণ মেয়াদ শেষ করার মত শারীরিক অবস্থা তাঁর আছে বলে জানানো হয়েছিল। শনিবারই ৭৯-তে পা দেন তিনি। তিনিই আমেরিকার সবথেকে বয়স্ক প্রেসিডেন্ট। কাজেই ২০১৯ সালে তিনি যখন হোয়াইট হাউসের জন্য প্রার্থী হিসেবে নির্বাচিত হন, সেই সময় থেকে তাঁর বয়সই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং কমলা হ্যারিসকে স্বদেশী উপহারে ভরিয়ে দেন। কমলা হ্যারিসের ঠাকুরদা পিভি গোপালন ছিলেন সম্মানীয় সরকারি পদাধিকারী। দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেছিলেন তিনি। কুটিরশিল্পীদের হাতে তৈরি কাঠের চোখ ধাঁধানো ফ্রেমে ভরা পিভি গোপালনের সুদৃশ্য ছবি উপহার দেন তিনি। উপহারের তালিকা অবশ্য এতেই শেষ নয়। এর পাশাপাশি তিনি তাঁকে দেন গুলাবি মিনাকারি দাবার সেট। যেগুলো কাশীতে খুব ভালো পাওয়া যায়। কাশীর হস্তশিল্পের ঐতিহ্য এবং নিদর্শন বহন করে।

উপহার দেওয়ার সৌজন্য বিনিময় শেষ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন হোয়াইট হাউসে। বৈঠকের শেষে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বিবৃতিও পেশ করা হয়। কমলা হ্যারিসকে 'প্রেরণার আধার' বা সোর্স অফ ইন্সপিরেশনে ভূষিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget