এক্সপ্লোর

Kabul Blast: “মনে করব, এটা একটা দুঃস্বপ্ন,'' কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে নিহত তরুণীর শেষ ভিডিও বার্তা

Afghanistan: শেষ ইউটিউব ভিডিও-তে জার্নালিজমের ছাত্রী নাজমার আক্ষেপ, কাবুলে যারা স্বাধীনভাবে, শান্তিতে থাকতে চায়, তাদের কাছে বেঁচে থাকাটাই কঠিন হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: “মনে করব, এটা একটা দুঃস্বপ্ন। একদিন আমরা ঠিক জেগে উঠব। কিন্তু আমি জানি, এটা সত্যি নয়, আমরা মরতে চলেছি।’’ মৃত্যুর আগে এটাই ছিল আফগান (Afghanistan) ইউটিউবার নাজমা সাদেকির (Najma Sadeqi) শেষ ভিডিও বার্তা। কাবুল (Kabul) বিমানবন্দরে বিস্ফোরণে নিহত হন ২০ বছরের তরুণী। শেষ ইউটিউব ভিডিও-তে জার্নালিজমের ছাত্রী নাজমার আক্ষেপ, কাবুলে যারা স্বাধীনভাবে, শান্তিতে থাকতে চায়, তাদের কাছে বেঁচে থাকাটাই কঠিন হয়ে গিয়েছে। সম্প্রতি আফগান ইনসাইডার ইউটিউবে কাজে যোগ দিয়েছিলেন নাজমা সাদেকি। কিছুদিনের মধ্যেই ২ কোটি ৪০ লক্ষে পৌঁছয় তাঁর ভিউয়ারের সংখ্যা।

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পরই সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও। ওই ভিডিও বার্তা তরুণী বলেন, “আমদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। কাজ করতে দেওয়া হচ্ছে। এটাই শেষ ভিডিও।’’ একইসঙ্গে ওই ভিডিও-তে সবাইকে বিদায়ও জানান তিনি। ওই ভিডিওতে সাদেকি বলেন, “আমার ব্যক্তিগত খরচ সহ শিক্ষার ব্যয়ভার আমি নিজেই বহন করি। আর সেই জায়গায় বর্তমানে অনেক পরিবার খাবারের জন্য অপেক্ষা করছে।’’

আরও পড়ুন: কাবুল বিমানবন্দরে অকেজো রাডার, অনিশ্চিত আটক ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া

এদিকে, ফের একবার সামনে এল তালিবান শাসনে অত্যাচারের ছবি। রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছেন এক মহিলা পুলিশ অফিসার। তাঁকে ধাওয়া করেছে কয়েকজন তালিবান। তাদের হাতে অস্ত্র, কেউ কেউ ছুড়ছে পাথর। গুলাফরোজ এবতেকার নামে বছর চৌত্রিশের ওই মহিলা আফগানিস্তান পুলিশের অপরাধ দমন শাখার ডেপুটি। আফগানিস্তান পুলিশ অ্যাকাডেমির প্রথম মহিলা স্নাতকোত্তর ডিগ্রিধারী। সেই গুলাফরোজই তাঁর বন্ধু ও আত্মীয়দের নিয়ে মার্কিন সেনাদের সাহায্যে দেশ ছাড়ার অপেক্ষায় ছিলেন। তখনই কাবুল বিমানবন্দরের বাইরের গেটে ওই মহিলা পুলিশ অফিসারের তালিবান হামলা চালায়, তাঁকে মারধর করে বলে অভিযোগ। 

অন্যদিকে, কাবুল বিমানবন্দরে রাডার অকেজো থাকায় আরও অনিশ্চিত হয়ে পড়ল আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া। সূত্রের খবর, কাবুল ছাড়ার আগে মার্কিন সেনা বহু বিমান ও সামরিক সরঞ্জাম অকেজো করে দিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেম। বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ। রাষ্ট্রপুঞ্জের তরফে ১৫ই সেপ্টেম্বরের মধ্যে রাডার কার্যকর করার চেষ্টা চলছে। রাডার চালু না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাণিজ্যিক উড়ান চলাচল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget