এক্সপ্লোর

গুরুত্ব সন্ত্রাসদমনে, মোদীর আসন্ন ইজরায়েল সফরে আলোচনায় জায়গা পাবে বিনিয়োগ, বিজ্ঞান, প্রতিরক্ষা

নয়াদিল্লি ও জেরুজালেম: ইজরায়েল সফরের প্রাক্কালে প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, সেখানে সন্ত্রাসবাদ, সাইবার-নিরাপত্তা ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

আগামীকালই তিনদিনের ইজরায়েল সফরে যাচ্ছেন মোদী। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ইজরায়েলে যাচ্ছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হওয়ার কথা মোদীর।

সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও বৈঠক হওয়ার কথা তাঁর। এছাড়া, প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেখানকার ঐতিহাসিক হলোকাস্ট মিউজিয়ামেও যাবেন মোদী।

কেন্দ্রীয় সূত্রের খবর, উদ্ভাবন থেকে শুরু করে উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি ও মহাকাশ গবেষণা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। পাশাপাশি, জলম্পদ ও কৃষি, বিমান যোগাযোগ ও বিনিয়োগ নিয়েও একাধিক মউ স্বাক্ষরিত হবে।

জানা গিয়েছে, ৪ কোটি মার্কিন ডলারের একটি যৌথ তহবিল গড়বে দুই দেশ। যাতে ইজরায়েলি ও ভারতীয় ব্যবসার প্রসার ঘটে। পাশাপাশি, বিনোদন থেকে শুরু করে পর্যটন নিয়েও একাধিক চুক্তি হওয়ার কথা।

এদিন ভারত-ইজরায়েলের সম্পর্ককে ‘স্পেশাল’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি ভীষণভাবে এই সফরের দিকে তাকিয়ে রয়েছি। আশা করি এই সফরের ফলে দুদেশের সরকার ও নাগরিকরা একে অপরের আরও কাছাকাছি আসবে।

আগামী তিনদিন নেতানিয়াহুর সঙ্গে প্রস্তাবিত বৈঠকের সম্পর্কে তথ্য ভাগ করেন মোদী। বলেন, পারস্পরিক লাভ হবে এমন বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। তাছাড়া উভয়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—সন্ত্রাসবাদ নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

চলতি বছরে ভারত-ইজরায়েল কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্ণ হচ্ছে। এমন সময়ে মোদীর সফর ঘিরে ভীষণই উৎসাহ গোটা ইজরায়েলে। প্রধানমন্ত্রী জানান, তিনি ভারতীয় ও ইজরায়েলি সিইও-দের যৌথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আলোচনা করবেন।

প্রসঙ্গত, ইজরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা-ক্ষেত্রে সম্পর্ক অত্যন্ত দৃঢ় হলেও, অনেকটাই পর্দার আড়ালে থাকে। ভারত হল ইজরায়েলি প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম গ্রাহক। মোদীর এই সফরে সেই সম্পর্ক আরও মজবুত হওয়ার ইঙ্গিত মিলেছে।

ইতিমধ্যেই মোদীকে ‘পরম মিত্র’ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। জানিয়েছেন, তাঁর ঐতিহাসিক সফরে দুদেশের সম্পর্কের প্রভূত উন্নতি হবে। মন্ত্রিসভার বৈঠকে বলেন, পরের সপ্তাহে আমার বন্ধু ইজরায়েল সফরে আসছে। গত ৭০ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আসছেন।

নেতানিয়াহুর পাশাপাশি ইজরায়েলি রাষ্ট্রপতি রয়েভেন রিভলিন এবং বিরোধী দলনেতা আইজ্যাক হারজগের সঙ্গেও দেখা করার কথা মোদীর। কূটনৈতিক মহলের দাবি, গত কয়েক দশকে আর কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে এতটা গুরুত্ব দেয়নি ইজরায়েল।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget