এক্সপ্লোর

'সংঘাতের আবহ অনেকটাই স্থিমিত', শীঘ্রই ভারত, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, বললেন ট্রাম্প

আগামী ২২ সেপ্টেম্বর হিউস্টনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ভারতীয়-মার্কিনদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ট্রাম্প।

নয়াদিল্লি ও ওয়াশিংটন: শীঘ্রই তিনি ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একইসঙ্গে তিনি মনে করেন, দুই দেশের মধ্যে সংঘাতের আবহ অনেকটাই স্থিমিত হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর হিউস্টনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ভারতীয়-মার্কিনদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব। আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে কথা বলব। তবে, মার্কিন প্রেসিডেন্ট এটা জানাননি, যে কখন বা কোথায় তিনি ইমরানের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও, সূত্রের খবর, চলতি মাসের শেষে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ফাঁকে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। তবে, তার আগে, ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মোদির পাশে দাঁড়িয়ে প্রায় ৫০ হাজার ভারতীয়-মার্কিনিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ট্রাম্প। এই অনুষ্ঠান ঘিরে, ইতিমধ্যেই তুমুল আলোড়ন ও উৎসাহের আমেজ মার্কিন মুলুকে। সেখান থেকে ওহায়ে হয়ে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দেবেন ট্রাম্প। পাশাপাশি, কাশ্মীরের নাম না করে এদিন ট্রাম্প দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিবেশ অনেকটাই কমেছে। প্রসঙ্গত, গত ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে কেন্দ্র জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতর শুরু হয়ে যায়। সেদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বরখাস্ত করে কূটনৈতিক সম্পর্ক কার্যত স্তব্ধ করে ইসলামাবাদ। একইসঙ্গে, কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে বারবার উপস্থিত করেছে পাকিস্তান। যদিও, ভারত জানিয়ে দেয়, কাশ্মীর হল  ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে অন্য কোনও পক্ষের হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ার নেই। এই সত্যটা ইসলাবাদকে স্বীকার করে নেওয়ার পরামর্শও দেয় নয়াদিল্লি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget