এক্সপ্লোর

প্রথম পর্বের পরীক্ষা সফল, রাশিয়ার করোনা ভ্যাকসিন কি তাড়াতাড়ি প্রস্তুত হবে?

স্পুটনিক নিউজ-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখায়েল মুরাশকো বলেছেন যে, ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হওয়ার আগেই তা বাজারে নিয়ে আসা হবে।

নয়াদিল্লি: রাশিয়ার সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় পর্যায় খুব শীঘ্রই শুরু হচ্ছে। এরইমধ্যে রুশ সরকার জানিয়েছে যে, পরীক্ষামূলক প্রয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ওই ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য নিয়ে আসা হবে। স্পুটনিক নিউজ-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখায়েল মুরাশকো বলেছেন যে, ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হওয়ার আগেই তা বাজারে নিয়ে আসা হবে। সংক্রমণের সংখ্যার নিরিখে বর্তমানে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। আক্রান্তের সংখ্যা ৭.৭০ লক্ষের বেশি। রাশিয়া জানিয়েছে, ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক সাড়া মিলেছে এবং যে গোষ্ঠীর ওপর প্রয়োগ করা হয়েছিল, তাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া গিয়েছে। এই ভ্যাকসিন তৈরি করছে গামালেই ন্যাশনাল সেন্টার ফর এপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। প্রথম পর্যায়ের ট্রায়াল হয়েছিল ১৮ জুন। সাধারণত, তিনটি পর্যায়ে সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা চলে। প্রত্যেক পর্যায়ে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত লোকজনদের সংখ্যা বাড়ানো হয়। প্রথম পর্যায়ে স্বাস্থ্যবান কয়েকজনের গোষ্ঠীকে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করা হয়। গত সপ্তাহে ভ্যাকসিনের প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন হওয়ার ঘোষণা করেছিল। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম মাসব্যাপী ট্রায়াল গত সপ্তাহে শেষ হয়েছে। ৩৮ জন লোকের ওপর পরীক্ষা করা হয়। ট্রায়ালের পর গবেষকরা বলেছেন যে, ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সফল হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক বলেছে, গামালেই ন্যাশনাল সেন্টার ফর এপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজির প্রাপ্ত তথ্যে প্রমাণ হয়েছে যে, করোনাভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনের ইঞ্জেকশনের পর প্রথম ও দ্বিতীয় গ্রুপে প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সফল হয়েছে। ওই সম্ভাব্য ভ্যাকসিন এখন দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে এবং এই পর্ব আগামী ৩ অগাস্ট শেষ হওয়ার কথা। তৃতীয় পর্বে ১৮ বছরের বেশি বয়সের একটি বেশি সংখ্যক গোষ্ঠীর ওপর পরীক্ষা করে দেখা হবে। রয়টার্সের রিপোর্ট অনুসারে, এই পর্ব অগাস্টে দ্বিতীয় পর্বের ট্রায়াল শেষ হওয়ার পর শুরু হতে পারে। যেহেতু তৃতীয় পর্যায়ের পরীক্ষা এখনও শুরু হয়নি, তাই রাশিয়া যে ভ্যাকসিন তাড়াতাড়ি নিয়ে আসতে পারে, এমন উপসংহারে পৌঁছনো খুবই কঠিন। রুশ সংবাদসংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আইডিআইএফ)-এর প্রধান কিরমিল ডিমিত্রিয়েভ বলেছেন, ভ্যাকসিনের চূড়ান্ত পর্ব ( তৃতীয় পর্ব)-এর ট্রায়াল অন্যান্য দেশের তুলনায় তাড়াতাড়ি সম্পন্ন হবে। দেশে ভ্যাকসিন তৈরির বর্তমান পরিকাঠামোকেই এর কারণ বলে জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট মহলে অনেকেরই আশঙ্কা, অন্য দেশের তুলনায় তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করতে রাশিয়া তাড়াহুড়ো করতে পারে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ডিমিট্রিয়েভ এ ধরনের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠিত ভ্যাকসিন প্ল্যাটফর্মেই এই ভ্যাকসিন তৈরি করা হচ্ছে।

সেরা শিরোনাম

Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
France Unrest : প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
US UFO Files: রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
Arcelor Mittal: মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?
মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget