এক্সপ্লোর

কাশ্মীর নিয়ে আপত্তিকর মন্তব্য প্রত্যাহার নয়, ভারতের ব্যবসায়ীদের পাম তেল বয়কটের ডাকে কী প্রভাব, খতিয়ে দেখবেন, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভারত নানা মহলে কাশ্মীর সংক্রান্ত পদক্ষেপের নিন্দা সত্ত্বেও পরিষ্কার জানিয়ে দিয়েছে, এটা তার ঘরোয়া ব্যাপার। যেসব দেশ সমালোচনা করেছে, পাল্টা তাদের জবাবও দিয়েছে নয়াদিল্লি। তবে মহাথির এরপরও দেশের পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমরা স্পষ্ট কথা বলি, যা বলি, তা বদলাই না বা ফিরিয়ে নিই না। মুখে বলছি, রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব আমাদের সবার মানা উচিত। নয়তো রাষ্ট্রপুঞ্জের কী প্রয়োজন?

নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রত্যাহারে নারাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ। গত ৫ আগস্ট নরেন্দ্র মোদি সরকারের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের নিন্দায় গত মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারত ‘আগ্রাসন চালিয়ে কাশ্মীর দখল করেছে’ বলে অভিযোগ তুলে বিতর্কে জড়ান তিনি। ভারত এর তীব্র নিন্দা করে।গত সোমবার ভারতের শীর্ষ নিরামিষ ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠনও তার সদস্যদের মালয়েশিয়ার পাম তেল বয়কটের ডাক দেয়। দুদেশের সম্পর্কে এটা নজিরবিহীন ব্যাপার। ভারত নানা মহলে কাশ্মীর সংক্রান্ত পদক্ষেপের নিন্দা সত্ত্বেও পরিষ্কার জানিয়েছে, এটা তার ঘরোয়া ব্যাপার। মহাথির দেশের পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমরা স্পষ্ট কথা বলি, যা বলি, তা বদলাই না বা ফিরিয়ে নিই না। মুখে বলছি, রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব আমাদের সবার মানা উচিত। নয়তো রাষ্ট্রপুঞ্জের কী প্রয়োজন? কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তানের বিরোধের ব্যাপারে ১৯৪৮ ও ১৯৫০-এর দশকে একাধিক প্রস্তাব গৃহীত হয় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে, যেগুলির একটি হল, কাশ্মীরের ভাগ্য নির্ধারণে গণভোট হওয়া উচিত। সে প্রসঙ্গই তোলেন তিনি। মুম্বইয়ের নিরামিষ ভোজ্য তেল কারবারীদের সংস্থা সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ডাকা মালয়েশিয়ার পাম তেল বয়কটের ডাকে কী প্রতিক্রিয়া হয়, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থার কথা ভাববেন বলে জানান মহাথির। বলেন, এটা তো ভারত সরকার নয়, অতএব কীভাবে ওদের সঙ্গে কথা বলে বোঝানো যায় দেখতে হবে, কেননা ব্যবসা-বাণিজ্য দুতরফা ব্যাপার, বাণিজ্য নিয়ে সংঘাত-যুদ্ধ হওয়া ভাল নয়।মালয়েশিয়ার সঙ্গে ব্যবসায়ীদের সংঘাত নিয়ে নয়াদিল্লি কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত। ভারত সরকারের পরিসংখ্যান, ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরে ভারতে মালয়েশিয়ার রপ্তানি হয়েছিল ১০.৮ বিলিয়ন মার্কিন ডলারের, আমদানির পরিমাণ ছিল ৬.৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের। ভারত ২০১৮-য় ছিল মালয়েশিয়ার তৃতীয় সর্বোচ্চ পাম তেল ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানি ক্ষেত্র, যার আর্থিক পরিমাণ ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্য ঘিরে উত্তেজনা প্রশমনে গত সপ্তাহে মালয়েশিয়া ভারত থেকে অশোধিত চিনি ও মহিষের মাংস আমদানি বাড়ানোর কথা ভাবছে বলে জানায়। বিশ্বের সবচেয়ে বড় ভোজ্য তেল আমদানিকারক দেশ ভারত ইন্দোনেশিয়া থেকেও পাম তেল, আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সয়া তেলও কেনে।

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget