এক্সপ্লোর

বিদায়ী ভাষণে আবেগঘন ওবামার বার্তা ‘ইয়েস উই ক্যান’,পাশে থেকে গর্বিত করার জন্যে ধন্যবাদ স্ত্রীকে

শিকাগো:  আট বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকার পর আজ শেষলগ্নে এসে বিদায়ী ভাষণে আবেগে ভাসলেন বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে নয়, ঐতিহ্য ভেঙে বেরিয়ে এসে, ২০০৮ এবং ২০১২-র নির্বাচন জেতার পর যেখান থেকে বিজয় ভাষণ দিয়েছিলেন ওবামা, শিকাগোর সেই মূল কনভেনশন সেন্টার থেকে আজকের বিদায়ী ভাষণ দিলেন তিনি। সেখান থেকে সারা দুনিয়ার উদ্দেশ্যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের বার্তা গণতন্ত্রের ওপর বিশ্বাস রাখুন। নিজে সক্রিয়ভাবে যুক্ত হয়ে গণতন্ত্রকে সফল করুন। যাঁরা এর বিরোধিতা করবেন, তাঁদের নিজে উদ্যোগ নিয়ে দেখান, শেখান, গণতন্ত্রকে বোঝান। কখনও জিতবেন, কখনও এরমধ্যে থেকে হারবেন, কিন্তু শিখবেন অনেক, মন্তব্য ওবামার। মার্কিন মুলুকের সমাজের বিভিন্ন স্তরের মানুষের হয়েও সওয়াল করেছেন তিনি, যাঁরা অনেক সময়ই অর্থনৈতিক পরিবর্তনের জেরে না না প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। তাঁদের কথা ভেবে ওবামার বার্তা, একজন মানুষকে তখনই বোঝা যায়, যখন তাঁর জীবনটা তাঁর চোখ দিয়ে দেখা যায়। প্রসঙ্গত, ওবামা ছিলেন প্রথম কালো চামড়ার মার্কিন প্রেসিডেন্ট, এবং তাঁর নির্বাচন পরবর্তী আমেরিকায় জাতপাতের ভেদাভেদ অনেক কমেছে বলে দাবি বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের। তিনি জানিয়েছেন, গত কুড়ি-তিরিশ বছর আগে যা পরিস্থিতি ছিল, তার তুলনায় এখন অনেক পরিবর্তন হয়েছে। নবীন মার্কিন নাগরিকরা চামড়ার রঙকে এখন সেভাবে গুরুত্ব দেন না। তাঁর শাসনকালে আমেরিকার কী কী উন্নতি হয়েছে, সেসব কিছু নিজের বিদায়ী ভাষণে উল্লেখ করেন ওবামা। মাত্র একবারের জন্যে ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর আশা নির্বিঘ্নে, শান্তিতে ক্ষমতাবদল হয়ে যাবে। তবে তাঁর ভাষণে সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ, যেখানে তিনি তাঁর স্ত্রী মিশেলকে গত পঁচিশ বছর ধরে তাঁর পাশে থাকার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। স্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ওবামার মন্তব্য, 'তুমি আমাকে মানুষ হিসেবে আরও অনেক উন্নত করেছ'। তিনি বলেন, মিশেল শুধু তাঁর স্ত্রী নন, তাঁর সন্তানদের মা নন, তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু। তাঁর জন্যে তিনি গর্বিত, পুরো দেশ গর্বিত। ভবিষ্যত প্রজন্মের কাছে তাঁকে পথিকৃৎ বলে সম্মোধন করেন ওবামা। মালিয়া এবং সাসার বাবা হতে পেরেও তিনি গর্বিত। সবশেষে প্রত্যেক মার্কিনবাসীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি বলেন, তাঁদের পথপ্রদর্শক হতে পেরে তিনি সম্মানিত। তবে তিনি থেমে থাকবেন না, আগামী দিনে এক সাধারণ মার্কিন নাগরিক হয়ে জীবনের লড়াইয়ে পাশে থাকবেন। তারপর ২০০৮-এর নির্বাচনী স্লোগান ফের মনে করিয়ে দিয়ে বলেন ‘ইয়েস উই ক্যান, ইয়েস উই ডিড, ইয়েস উই ক্যান’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget