এক্সপ্লোর

ইসরোর চন্দ্রযান-২ অভিযানে ‘অনুপ্রাণিত’, একসঙ্গে সৌর সিস্টেম অনুসন্ধানে নামতে চায়, জানাল নাসা

ভারতের চন্দ্রযান-২ এর বিক্রম মডিউলকে চাঁদের বুকে নামানোর ‘সাহসী প্রয়াস’ এর পরের অভিযানগুলির সময় সাহায্য করবে বলে অভিমত জানিয়ে নাসার প্রাক্তন নভশ্চর জেরি লিনেনগার বলেন, খুব বেশি হতোদ্যম হওয়া উচিত নয় আমাদের। ভারত খুবই কঠিন একটা কিছু করার চেষ্টা করছিল। ল্যান্ডার যত লক্ষ্যের দিকে এগচ্ছিল, সব কিছু পূর্ব পরিকল্পনামতোই ঘটছিল।

ওয়াশিংটন: নাসার উচ্ছ্বসিত প্রশংসা পেল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-২ অভিযানে চরম কাঙ্খিত সাফল্য না এলেও মার্কিন বিজ্ঞানীরা জানালেন, ল্যান্ডার বিক্রমকে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করানোর চেষ্টা তাঁদের উদ্ধুদ্ধ করেছে। ভবিষ্যতে তাঁরা ভারতীয় বিজ্ঞানীদের সঙ্গে যৌথ ভাবে সৌর জগতের সিস্টেম জানার অভিযানে নামতে চান বলেও জানিয়েছেন। শুক্রবার গভীর রাতে চন্দ্রযান-২ এর বিক্রম মডিউলকে পূর্ব পরিকল্পনামাফিক অবতরণ করানো যায়নি। একেবারে শেষ মূহূর্তে ইসরোর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ল্যান্ডারের সংযোগ নষ্ট হয়ে যায়। ইসরো ট্যুইট করেছে, মহাকাশ কঠিন জায়গা। ইসরোর চন্দ্রযান ২ মিশনকে চাঁদের দক্ষিণ মেরুতে নামানোর উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনারা এই অভিযানের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেছে, একসঙ্গে সোলার সিস্টেম নিয়ে গবেষণা, অভিযানে নামার সুযোগের অপেক্ষায় রইলাম। ভারতের চন্দ্রযান-২ এর বিক্রম মডিউলকে চাঁদের বুকে নামানোর ‘সাহসী প্রয়াস’ এর পরের অভিযানগুলির সময় সাহায্য করবে বলে অভিমত জানিয়ে নাসার প্রাক্তন নভশ্চর জেরি লিনেনগার বলেন, খুব বেশি হতোদ্যম হওয়া উচিত নয় আমাদের। ভারত খুবই কঠিন একটা কিছু করার চেষ্টা করছিল। ল্যান্ডার যত লক্ষ্যের দিকে এগচ্ছিল, সব কিছু পূর্ব পরিকল্পনামতোই ঘটছিল। চন্দ্রযান-২ অভিযানের সূচনা হয় ২২ জুলাই। স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক-থ্রি এর মাধ্যমে। ১৪ আগস্ট পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে তা চাঁদের অভিমুখে যাত্রা শুরু করে। নাসা বলেছে, চাঁদের মাটিতে অবতরণ সহ যাবতীয় চন্দ্রাভিযানের মাত্র অর্ধেক গত ৬ দশকে সফল হয়েছে। ১৯৫৮ থেকে মোট ১০৯টি চন্দ্রাভিযানের মধ্যে ৬১টি এপর্যন্ত কাঙ্খিত সাফল্য পেয়েছে বলে ‘মুন ফ্যাক্ট শিটে’ দাবি করেছে তারা। রোভার নামানো ও স্যাম্পল রিটার্ন সহ চাঁদের মাটিতে অবতরণের মোট ৪৬টি অভিযান হয়েছে। ২১টি সফল, দুটি আংশিক সফল হয়েছে। তথ্য, নমুনা সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর অভিযান-এটাই হল স্যাম্পল রিটার্ন। ১৯৬৯ এর নভেম্বর আমেরিকার পাঠানো অ্যাপোলো ১২ই ছিল প্রথম সফল স্যাম্পল রিটার্ন মিশন।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget