এক্সপ্লোর

সুশীল কুমারের আখড়ায় নৃশংসতার ছবি, মৃত তরুণ কুস্তিগীর

অস্বাভাবিক খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। প্রশ্ন উঠছে কুস্তিগীর সুশীল কুমারের ভূমিকা নিয়েও।

নয়াদিল্লি: কুস্তির আখড়ায় এবার নৃশংসতার ছবি। বচসার জেরে প্রাণ গেল তরুণ কুস্তিগীরের। অভিযোগ, স্টেডিয়ামেই খুন করা হয়েছে বছর ২৩-এর ওই কুস্তিগীরকে। তাঁর দুই বন্ধুকেও মারধর করা হয়েছে বলে খবর। ঘটনা উত্তর পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকায় ছত্রসাল স্টেডিয়ামের। এই ঘটনায় অস্বাভাবিক খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। প্রশ্ন উঠছে কুস্তিগীর সুশীল কুমারের ভূমিকা নিয়েও।

ঠিক কী ঘটেছিল?

দিল্লি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে থানায় ফোন করে জানানো হয়, ছত্রসাল স্টেডিসামে দুই ব্যক্তির মধ্যে বচসায় তাতে জখম হয়েছেন একজন। আহত ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় অন্য একটি হাসপাতালে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় ওই যুবকের।

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সাগর কুমার। উত্তর পশ্চিম দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার গুরিকবাল সিংহ সিন্ধু জানিয়েছেন, দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলের ছেলে মৃত কুস্তিগীর সাগর কুমার। মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, সাগরের আহত দুই বন্ধু চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

এদিকে দীর্ঘদিন ধরে ওই ছত্রসাল স্টেডিয়ামে অনুশীলন করেন সুশীল কুমার। ঘটনায় নাম জড়িয়েছে তাঁরও। গতকাল তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ওই যুবক মধ্যে কেউ ওই আখড়ার নন। তিনি বলেন,  ‘ওরা আমাদের আখড়ার কুস্তিগীর ছিল না। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছিল। ওঁরা লাফিয়ে আমাদের আখড়ায় ঢুকে পড়েছিল। সেখানেই দুপক্ষের মধ্যএ বচসা হয় এবং তা মারামারির পর্যায় পৌঁছয়। সঙ্গে সঙ্গে এই ঘটনা  পুলিশ আধিকারিকদের জানিয়েছিলাম। এই ঘটনার সঙ্গে আমাদের স্টেডিয়ামের কোনও যোগ নেই।’,

উল্লেখ্য, দুবারের অলিম্পিক জয়ী কুস্তিগীর সুশীল কুমার। ২০১২ সালে লন্ডন জিতেছিলেন সুশীল কুমার। বেজিং অলম্পিকি ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। দেশ তো বটেই সারা বিশ্বে কুস্তিগীর হিসেবে পরিচিত সুশীল কুমার। তাঁর আখড়ায় এই ধরনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সব মহলে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget