এক্সপ্লোর

Yaas Cyclone in Bihar: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব বিহারে, টানা বৃষ্টিতে বাড়ি ভেঙে মৃত ১; আহত ৬

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থাকল বিহার। বেগুসরাই জেলায় পুরোনো বাড়ি ভেঙে আহত হয়েছেন ৬জন। একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নোনপুর গ্রামে টানা বৃষ্টির ফলে বাড়ি ভেঙেছে বলে খবর।

পটনা : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষয়ক্ষতির সাক্ষী থাকল বিহার। বেগুসরাই জেলায় পুরোনো বাড়ি ভেঙে আহত হয়েছেন ৬ জন। একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নোনপুর গ্রামে টানা বৃষ্টির ফলে বাড়ি ভেঙেছে বলে খবর।

ঘূর্ণিঝড় ইয়াস আসার আগের থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। টানা ৩৬ ঘণ্টা বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয় বেগুসরাইয়ের। নোনপুরের গ্রামবাসী জানিয়েছেন, বৃষ্টির জেরে হঠাৎই বাড়ির ছাদ ভেঙে পড়ে। যার নীচে চাপা পড়ে যায় ৬ জন। যাদের মধ্যেই একজন মহিলা ছাড়াও দুজন শিশু ছিল। এরা সবাই বাড়ির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যায়। যাতে গীতা পাসওয়ান নামের এক মহিলার মৃত্যু হয়। পরে গ্রামবাসী এসে আক্রান্তদের উদ্ধার করেন। তাদেরকে বেগুসরাই সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থকেই ব্যাপক বৃষ্টি হয় বিহারে। যেখানে গয়া, সারন, বৈশালী, পটনা, বেগুসরাই , মধুমনী, সীতামারিতে অনবরত বৃষ্টি হতে থাকে। যার জেরে এই জেলাগুলির অনেক অংশে জল জমে যায়। প্রবল বৃষ্টির ফলে বিহারের জয়প্রভা ব্রিজের একাংশ ভেঙে যায়। বিহার ও উত্তরপ্রদেশের অনেকগুলি জেলাকে জুড়ে রেখেছিল গঙ্গা নদীর ওপর থাকা এই ব্রিজ। এর ফলে বিহার ও উত্তরপ্রদেশের মধ্যে সংশ্লিষ্ট অংশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইউপির ম্যাপ বলছে, উত্তরপ্রদেশের গাজিপুরের অংশে এই ব্রিজ। যা বিহারের হাজিপুর রোড পর্যন্ত বিস্তৃত। বিহারের রাজধানী পটনা থেকে উত্তরপ্রদেশের গাজিপুর, বালিয়া, বারাণসীতে যাওয়ার এটা অন্যতম রাস্তা। ব্রিজের একাংশ ভেঙে পড়ায় সমস্যার মুখে পড়েন দুই রাজ্যের একাধিক জেলার মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিহার বিধানসভা চত্বরেও একাধিক গাছ ভেঙে পড়ে। এদিকে বিহারের বাইরে ইয়াসে ভয়াবহ ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডের মতো রাজ্যে।

এদিন ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা আকাশপথে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইয়াসে ক্ষতিগ্রস্ত তিন রাজ্যের জন্য ১ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ওড়িশাকে অবিলম্বেই ৫০০ কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বাকি ৫০০ কোটি টাকা দেওয়া হবে বাংলা ও ঝাড়খণ্ডকে । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh PM Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget