এক্সপ্লোর

Yamuna River Froth: দীপাবলির আগে তথৈবচ অবস্থা, দূষণের প্রকোপে রাজধানী দিল্লি, বিষাক্ত ফেনায় ঢাকল যমুনা

Delhi Pollution: ঘটনাস্থল থেকে যে দৃশ্য সামনে এসেছে, তাতে যমুনা জুড়ে শুধু সাদা ফেনা চোখে পড়ছে।

নয়াদিল্লি: শীতের দেখে নেই এখনও পর্যন্ত। তার আগেই দূষণের প্রকোপে দিল্লি। পড়শি রাজ্যে ফসলের গোড়া পোড়ানোর ফলে দিল্লির বাতাসে বিষ মিশে চলেছে। বিষ মিশছে যমুনার জলেও। এই মুহূর্তে বিষাক্ত ফেনায় ঢেকে গিয়েছে যমুনার কালো জল। একঝলক দেখে পেঁজা তুলোর মতো মেঘ বলে মনে হলেও, ওই ফেনা আসলে বিষাক্ত। অক্টোবর মাসে যমুনার এমন অবস্থায় বিপদ দেখছেন পরিবেশবিদরা। (Yamuna River Froth)

ঘটনাস্থল থেকে যে দৃশ্য সামনে এসেছে, তাতে যমুনা জুড়ে শুধু সাদা ফেনা চোখে পড়ছে। আকাশে বাসমান মেঘের মতোই, যমুনার স্রোতের সঙ্গে একদিক থেকে অন্য দিকে সরে সরে যাচ্ছে ওই ফেনা। যতদূর চোখ যায়, যমুনার কালো জল কোথাও চোখে পড়ে না। শুধুমাত্র পেঁজা তুলোর মতো মেঘ জমে রয়েছে বলে ঠাহর হয়, যা আসলে বিষাক্ত ফেনা। (Delhi Pollution)

পূর্ত দফতরের তরফে জল ছিটিয়ে ওই ফেনাকে নিস্তেজ করার প্রচেষ্টা চলছে যদিও, তবে তা বিধ্বংসী আগুন নেভাতে গ্লাসে কের জল ঢালার সমান। এই বিষাক্ত ফেনার রাশির জম্য মূলত নোংরা জল, শিল্পবর্জ্য,রাসায়নিক বর্জ্যকে দায়ী করা হচ্ছে। গৃহস্থের বাড়ির নর্দমা থেকে নির্গত জেল, ছাপা কারখানায় ব্যবহৃত ফসফেট, সালফেকট্যান্টস, শিল্প-কারখানা থেকে নির্গত অ্যামোনিয়া ও ফসফেট যুক্ত বর্জ্য, অন্যান্য রাসায়নিক বর্জ্য মিশেই এই ফেনা তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

যমুনার জলের পাশাপাশি, রাজধানীর বাতাসেও বিষ মিশে চলেছে। শনিবা সকাল থেকেই ধোঁয়াশায় ঢাকা রাজধানী দিল্লি। সকাল ৮টা নাগাদ বাতাসের গুণমান ছিল ২২৬, যা মোটেই স্বাস্থ্যকর নয়। অক্ষরধামে এদিন বাতাসের গুণমান ছিল ৩৩৪, অর্থাৎ অত্যন্ত অস্বাস্থ্যকর। AIIMS এবং সংল্গন অঞ্চলে বাতাসের গুণমান ছিল ২৫৩, ইন্ডিয়া গেটে ২৫১, যাকে অস্বাস্থ্যকর বলে গন্য করছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড।

ধোঁয়াশার প্রকোপ কাটাতে দিল্লির সরকার একাধিক পদক্ষেপের ঘোষণা করেছে চলতি সপ্তাহ। মুখ্যমন্ত্রী অতিশী এবং পরিবেশ মন্ত্রী গোপাল রাইয়ের মধ্যে বৈঠক হয় এ নিয়ে।  নির্মাণকার্যের উপর নজরদারি চালাতে ৯৯টি দল গঠন করা হয়েছে। পাশাপাশি, পূর্ত দফতর ২০০টি ধোঁয়াশা প্রতিরোধ বন্দুক কিনতে চলেছে।  সামনে দীপাবলি যেহেতু,. এই সময় আতসবাজি ফাটানো থেকেও সাধারণ মানুষকে বিরত থাকতে বলেছে সরকার। 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget