এক্সপ্লোর

Yogi Adityanath: 'বাংলা থেকে উত্তরপ্রদেশে এসে অরাজকতা তৈরির কথা বলছেন', মমতাকে তোপ যোগীর

Yogi Adityanath on Karnataka Hijab Row: নাম না করেই তোপ দেগে তিনি বলেন, "যিনি বাংলা থেকে উত্তরপ্রদেশে এসে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। আমি জনতা জনাদর্নকে সাবধান করে দিচ্ছি ওঁর বিষয়ে।"

লখনউ: উত্তরপ্রদেশে আজ দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচন চলছে। সেই আবহে বিরোধী শিবিরকে নিশানার পাশাপাশি বাংলার প্রসঙ্গ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বঙ্গ বিধানসভা ভোটে অবাধে বুথ দখল হয়েছিল। অত্যাচারের শিকার হয়েছিলেন বিজেপি কর্মীরা। অনেকের মৃত্যু হয়েছিল। একই ছবি কেরলেও!। উত্তরপ্রদেশের দ্বিতীয় দফার ভোটের সকালে ফের এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ও কেরলে যত হিংসা ও রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে, তেমনটা কি অন্য কোথাও হয়েছে? 

এদিন সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেন, "উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। কোথাও কোনও অশান্তির খবর নেই। কোথাও কোনও অরাজকতা নেই। শান্তিপূর্ণ ভোট হয়েছে। আগে কী চরম পর্যায়ে গুণ্ডারাজ চলত। এবার আমার প্রশ্ন বাংলাতে এত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল তো? একুশের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কার্যকর্তাদের ওপর কী নিষ্ঠুর, বর্বর অত্যাচার চলেছিল, সেই খবর কেউ রেখেছে? বুথ দখল করেছে, চরম অরাজকতা চলেছে। কেরলেও এমনটা হয়েছে।" 

Yogi Adityanath: 'বাংলা থেকে উত্তরপ্রদেশে এসে অরাজকতা তৈরির কথা বলছেন', মমতাকে তোপ যোগীর

 

এরপরই যোগীর কথায়, "কেরল ও বাংলায় প্রায় একই পরিস্থিতি।" এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর নিয়ে কটাক্ষ করেছেন যোগী। নাম না করেই তোপ দেগে তিনি বলেন, "যিনি বাংলা থেকে উত্তরপ্রদেশে এসে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। আমি জনতা জনাদর্নকে সাবধান করে দিচ্ছি ওঁর বিষয়ে। আমি উত্তরপ্রদেশবাসীকে বলব, যে শান্তি, যে সম্মান আপনারা পেয়েছেন তা শেষ করে এবার সিঁধ কাটছেন অনেকেই। উত্তরপ্রদেশকে ফের অশান্ত করার চেষ্টা করবেন তাঁরা।"  গত ৮ ফেব্রুয়ারি লখনউয়ে গিয়ে বিভিন্ন ইস্যুতে যোগী আদিত্যনাথকে নিশানা করেন তৃণমূল নেত্রী। সেই প্রসঙ্গেই যোগী আদিত্যনাথের মন্তব্য, উত্তরপ্রদেশে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। অথচ এরা বাংলা থেকে এসে অরাজকতা সৃষ্টির কথা বলছে। এর জন্যই মানুষকে সাবধান করা প্রয়োজন। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশে প্রথম দফা ভোটের দিনও যোগী আদিত্যনাথ টেনে আনেন বাংলা-কেরল ও কাশ্মীরের প্রসঙ্গ। যে মন্তব্য ঘিরে দানা বাধে বিতর্ক। প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল, সিপিএম ও কংগ্রেস।

রাজ্যের চার পুরসভার ভোট গণনার পাশাপাশি, আজ তিন রাজ্যে বিধানসভা ভোট। গোয়ায় ৪০ ও  উত্তরাখণ্ডের ৭০টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে গোয়ায় তৃণমূল ২৬ ও তাদের জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ১৩টি আসনে লড়ছে।উত্তরপ্রদেশে আজ দ্বিতীয় দফার নির্বাচন। এই দফায় ভোট হচ্ছে ৯টি জেলার ৫৫টি আসনে। গত বিধানসভা ভোটে এর মধ্যে বিজেপি একাই ৩৮টি আসন জিতেছিল। সমাজবাদী পার্টি পেয়েছিল ১৫টি আসন, কংগ্রেস ২টি আসনে জয়ী হয়। 

উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বদায়ুঁ, শাহজাহানপুর, রামপুর, মোরাদাবাদ, বরেলি, বিজনৌর, আমরোহা। এই অঞ্চলের আখ চাষিদের সমস্যাই এবার ভোটের অন্যতম ইস্যু। যোগী সরকারের বনমন্ত্রী ধরম সিং সাইনিকে নাকুর বিধানসভা থেকে প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। এছাড়াও, আজ রাজনৈতিক ভাগ্য পরীক্ষা যোগী সরকারের দুই মন্ত্রীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget