এক্সপ্লোর

Lancet Corona Study: বয়স কম ? করোনাকে হারিয়েছেন একবার, ভাইরাস কি আবার হানা দেবে ?

একবার কোভিড যুদ্ধে জয় পেয়ে ভ্যাক্সিন নেওয়ার পরিকল্পনাকে দূরে রাখছেন? নতুন গবেষণা বলছে, ভুল করছেন।

দিল্লি : রিপোর্ট বলছে, একবার সুস্থ হয়ে উঠলেও ফের কোভিডে আক্রান্ত হতে পারে তরুণ-যুবরা। এদের থেকেই রোগ ছড়িয়ে পড়তে পারে অন্যের মধ্যে।

সম্প্রতি 'ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন' জার্নালে প্রকাশিত হয়েছে নতুন এই রিপোর্ট। যেখানে বলা হয়েছে, যুবক বা যুবতিরা একবার কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও ফের করোনায় আক্রান্ত হতে পারেন। তাঁর শরীরে ভাইরাসের অ্যান্টিবডি থাকলেও ভ্যাক্সিন নেওয়া বাধ্যতামূলক। যুব প্রজন্মের ক্ষেত্রে টিকা নেওয়া বেশি প্রয়োজন। গবেষণা বলছে, টিকা নিলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। সঙ্গে সংক্রমণ ও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা কমবে।

এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের 'ইক্যান স্কুল অব মেডিসিন'-এর অধ্যাপক স্টুয়ার্ট সেলফন বলেন,'' একবার সংক্রমিত হলেই রোগ প্রতিরোধক ক্ষমতার গ্যারান্টি পাওয়া যাবে, বিষয়টা এরকম নয়। একবার যাদের করোনা হয়েছে তাদের ক্ষেত্রেও ভ্যাক্সিন অতিরিক্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

মার্কিন নৌবাহিনীর জওয়ানদের নিয়ে শুরু হয় এই গবেষণা। যেখানে ২,৩৪৬ জন মেরিন কর্পস-এর ওপর এই পরীক্ষা চালানো হয়। বেছে বেছে ফিট যুবকদের এই গবেষণার অঙ্গ করা হয়। যাদের মধ্যে ১৮৯ জনই ছিলেন 'সেরো পজিটিভ'। অর্থাৎ বাহিনীর এই ক্যাডেটসরা আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকী তাঁদের শরীরে সেই অ্যান্টিবডিও মজুত ছিল। গবেষণার শুরুতে ২,২৪৭ জন 'সেরো নেগেটিভ' কেও রাখা হয়।

নতুন নিয়ুক্ত নৌবাহিনীর এই দুই দলের মধ্যে শুরু হয় গবেষণা। ২০২০ সালের মে থেকে নভেম্বর পর্যন্ত পর্যবেক্ষেণে উঠে আসে নতুন তথ্য।যেখানে দেখা যায়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে ১০৯৮ জন ৪৫ শতাংশ নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন। 'সেরো পজিটিভ'দের মধ্যে ১৯ জন ( ১০ শতাংশ ) দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন। সেরো নেগেটিভদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১০৭৯ জন (৪৮ শতাংশ)।

গবেষণায় উঠে আসে আরও বেশকিছু তথ্য। পর্যবক্ষেণে দেখা যায়, সেরো পজিটিভ দলের মধ্যে যারা ফের করোনা আক্রান্ত হয়েছেন, তাদের অ্যান্টবডি কাউন্ট কমে গিয়েছে। তুলনায় যারা ফের করোনা আক্রান্ত হননি তাদের থেকে 'সেরো পজিটিভ'দের অ্যান্টিবডি লেভেল অনেক কম।সেক্ষেত্রে করোনায় আক্রান্ত হননি এরকম কর্পসদের 'নিউট্রিলাইজিং অ্যান্টিবডি' অনেক কম। 

সর্বশেষে ভাইরাল লোডের বিচারে দেখা যায়, আগে আক্রান্ত হওয়া বাহিনীর কর্পসরা নতুন সংক্রমিতদের থেকে ১০ গুণ কম ভাইরাস ছড়াচ্ছেন। এর থেকে প্রমাণিত হয়, বার বার সংক্রমিত হয়েছেন এমন ব্যক্তিও সমাজে ভাইরাস ছড়াতে সক্ষম। যা স্বাভাবিকভাবেই চিন্তার বিষয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget