এক্সপ্লোর

YouTube: নিয়ম ভাঙার জের, ভারতের ২২ লক্ষের বেশি ভিডিও সরাল ইউটিউব

YouTube: ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ভারত থেকে আপলোড হওয়া যত সংখ্যক ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে তা ৩০টি দেশের মধ্যে সর্বোচ্চ।

নয়াদিল্লি: সংস্থার কমিউনিটি গাইডলাইন (Community guidelines) বা নিয়ম ভাঙার অভিযোগ ছিল। তদন্তে তা সত্যি প্রমাণ হতেই ভারত থেকে আপলোড হওয়া ২২ লক্ষ ৫০ হাজারের বেশি ভিডিও তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলের (Google) মালিকানাধীন ইউটিউব(YouTube)। ২০২৩ সালের চতুর্থ তথা শেষ ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপলোড হওয়া ওই ভিডিওগুলি জনপ্রিয় ভিডিও স্টিমিং প্ল্যাটফর্ম (video streaming platform) ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার একটি রিপোর্ট থেকে জানা গেছে।

ইউটিউবের তরফে প্রকাশিত রিপোর্ট থেকে আরও জানা গেছে যে ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ভারত (India) থেকে আপলোড হওয়া যত সংখ্যক ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে তা ৩০টি দেশের মধ্যে সর্বোচ্চ। ভারতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। তাদের ১২ লক্ষ ৪৩ হাজার ৮৭১টি ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আমেরিকার ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে ৭ লক্ষ ৮৮ হাজার ৩৫৪টি। আর ৩০টি দেশের তালিকায় একদম শেষে থাকা ইরাকের ভিডিও সরানো হয়েছে ৪১ হাজার ১৭৬টি।

২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে বিশ্বজুড়ে ৯০ লক্ষ ভিডিও তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে ইউটিউব। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এই ভিডিওগুলির মধ্যে ৯৬ শতাংশের ক্ষেত্রে নিয়ম ভাঙার (Rules violation) বিষয়টি প্রথমে শনাক্ত করা হয়েছে মেশিন দ্বারাই। আর ৫৩.৪৬ শতাংশ ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে কেউ দেখার আগেই। সেখানে ২৭.০৭ শতাংশ ভিডিও সরানো হয়েছে একটি থেকে ১০টি ভিউ হওয়ার মধ্যেই। 

এপ্রসঙ্গে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভাঙা হচ্ছে কিনা তার উপর কড়া নজরদারি চালানো হয়। খোঁজ নেওয়া হয় যে আপলোড করছে তার সম্পর্কে, কোথা থেকে কীভাবে আপলোড হচ্ছে তাও খতিয়ে দেখা হয়। যখন আমাদের গাইডলাইন ভাঙার জন্য কোনও ভিডিও সরিয়ে দেওয়া তখন তা বিশ্বজুড়েই করা হয় এবং মেশিন আর মানুষদের দ্বারা পরীক্ষা করার পরেই বিষয়টি সম্পূর্ণ হয়। ৯০ লক্ষ ভিডিও-র পাশাপাশি ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে ২ কোটির বেশি ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে ভুল তথ্য ও ছবি ছড়ানো, প্রতারণার চেষ্টা ও অন্যান্য বেআইনি প্রলোভন দেখানোর জন্য। এছাড়া ১ কোটি ১০ লক্ষের বেশি মন্তব্য উড়িয়ে দিয়েছে যার মধ্যে বেশিরভাগই স্পাম ছিল। আর ৯৯ শতাংশ মন্তব্য শনাক্ত হয়েছে অটোমেটিক্যালি।

আরও পড়ুন: Raghuram Rajan: অর্থনীতির কাঠামোতেই গলদ, জিগিরে বিশ্বাস করে লাভ নেই, দেশবাসীকে সতর্কবার্তা রঘুরামের
   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget