এক্সপ্লোর

মার্কিন সাহায্য-বন্ধের ঘোষণায় হাত কামড়াচ্ছেন জেলেনেস্কি? ট্রাম্পের সঙ্গে মিটমাটের ইচ্ছেপ্রকাশ

Zelensky On Trump : জেলেনেস্কি সেদিনের সংঘাতের জন্য মাথা চাপড়াচ্ছেন? ট্রাম্পের সঙ্গে মিটমাট করে নিতে চাইছেন তাড়াতাড়িই।  

ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির বেনজির বাদানুবাদ ! আর তারপরই ইউক্রেনকে সবরকম সামরিক সহযোগিতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। এই ঘোষণার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই কি এবার হাত কামড়ানো শুরু করলেন জেলেনেস্কি ? কূটনৈতিক মহলের একাংশের ধারণা, চাপে পড়ে এখন জেলেনেস্কি সেদিনের সংঘাতের জন্য মাথা চাপড়াচ্ছেন। ট্রাম্পের সঙ্গে মিটমাট করে নিতে চাইছেন তাড়াতাড়িই।  

সতর্ক হয়ে গিয়েছেন জেলেনেস্কি?

মার্কিন সাহায্য বন্ধের ঘোষণার পরপরই  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি মঙ্গলবার জোর দিয়ে বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে 'সবকিছু ঠিক করতে' চান । ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে চান কোনও শক্তিশালী নেতৃত্বের তত্ত্বাবধানে। এক্স-হ্যান্ডেলে জেলেনেস্কির মন্তব্য, শুক্রবার হোয়াইট হাউসে ওয়াশিংটনে তাঁদের বৈঠকটি  প্রত্যাশিত পথে এগোয়নি। সেটা দুঃখজনক।  এখনই সময়, পরিস্থিতিটা ঠিকঠাক করে নেওয়ার।  'আমরা চাই ভবিষ্যতের সহযোগিতা এবং যোগাযোগ গঠনমূলক হোক'।  ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার ঘোষণার পরই তাহলে কি সতর্ক হয়ে গিয়েছেন জেলেনেস্কি? জেলেনেস্কি আরও বলেছেন, 'কেউই অন্তহীন যুদ্ধ চাই না। স্থায়ী শান্তি আরও কাছে আনতে ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত।' অথচ ওভাল অফিসের সেদিনের দ্বন্দ্বর পর এই জেলেনেস্কিই বলেছিলেন, 'এখন আমাদের দেশ শক্তিশালী। যুদ্ধের একেবারে গোড়া থেকেই আমরা একা। আপনি যদি কখনও ইউক্রেনে যেতেন এবং সেখানকার মানুষের সমস্যাটা নিজের চোখে দেখতেন, তা হলে এই কথা বলতেন না। '

ক্রেমলিনের বক্তব্য 

অন্যদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন।  মুখপাত্র দিমিত্রি পেসকভের কথায়, ট্রাম্পের এই পদক্ষেপ, শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বোত্তম অবদান। এই কড়া অবস্থানই ইউক্রেনকে যুদ্ধবিরতির পথে যেতে বাধ্য করতে পারে।  ত্বরাণ্বিত করতে পারে শান্তি প্রক্রিয়া। ইউক্রেনে আগ্রাসনের অভিযোগে পশ্চিমি দুনিয়ায়, বিশেষ করে ইউরোপে, কোণঠাসা হয়ে পড়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণ, কূটনৈতিকভাবে একাকী হয়ে পড়া সেই পুতিনের প্রতি নরমপন্থী অবস্থান নিচ্ছেন ট্রাম্প। আমেরিকা সামরিক সহযোগিতা স্থগিত করে দেওয়ার পর জেলেনেস্কিকে সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি করানোটাই ছিল ট্রাম্পের উদ্দেশ্য। শেষমেষ সেই লক্ষ্যভেদ হয় কি না , সেটাই দেখার।   

আরও পড়ুন :

ছাড়লেন না 'বন্ধু মোদির' দেশকেও, চাপিয়ে দিলেন পারস্পরিক শুল্কের বোঝা, ট্রাম্পের বড় ঘোষণা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget