এক্সপ্লোর

Donald Trump: ছাড়লেন না 'বন্ধু মোদির' দেশকেও, চাপিয়ে দিলেন পারস্পরিক শুল্কের বোঝা, ট্রাম্পের বড় ঘোষণা

Trump Speech in US Congress: ট্রাম্প বলেন, 'অনেক দেশ আমাদের উপর আমাদের চেয়ে বেশি শুল্ক আরোপ করে। ভারত আমাদের উপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করে।'

আশঙ্কা ছিলই। এতদিন শুধু হুঁশিয়ারি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ।  এবার একেবারে চাপিয়ে দিলেন রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্কের বোঝা। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, যে  দেশই আমাদের উপর যে শুল্ক আরোপ করুক না কেন, আমরাও পাল্টা তাদের উপর একই শুল্ক আরোপ করব। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দুবার ভারতের নাম নেন।  বলেন, আমরা ভারত, চিন, মেক্সিকো এবং কানাডার উপর পারস্পরিক শুল্ক আরোপ করব। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কোনও দেশ  যদি শুল্কের বদলে অন্য কোনও বাধার সৃষ্টি করে, তবে আমেরিকাও তাদের সঙ্গে  টিট ফর ট্যাট নীতি নেবে। 

কী এই রেসিপ্রোকাল ট্যারিফ

আমেরিকার প্রেসিডেন্টের শুল্কনীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে । সেই আবহে এবার শুল্কের পাল্টা শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন ট্রাম্প। অর্থাৎ কিনা,  যে সব দেশ আমেরিকান পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পালটা শুল্ক চাপিয়ে দেবে আমেরিকা। আর এই নীতি প্রয়োগ হবে আগামী ২ এপ্রিল থেকে। এই ঘোষণা করেই রসিকতার সুরে ট্রাম্পের মন্তব্য,' ভেবেছিলাম ১ এপ্রিল থেকেই রেসিপ্রোকাল ট্যারিফের নীতি  কার্যকর করা হোক। কিন্তু পরে মনে হল, কেউ  অভিযোগ করতে পারে যে আমি এপ্রিল ফুলের দিন এটা করলাম।' 

ট্রাম্প বলেন, 'অনেক দেশ আমাদের উপর আমাদের চেয়ে বেশি শুল্ক আরোপ করে। ভারত আমাদের উপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করে। চিন দ্বিগুণ শুল্ক আরোপ করে । দক্ষিণ কোরিয়া চার গুণ শুল্ক আরোপ করে।  যদিও আমরা তাদের প্রচুর সামরিক সহায়তা প্রদান করি। কিন্তু ২ এপ্রিল থেকে আমরা তাদের উপর একই শুল্ক আরোপ করব।'

এদিনের ভাষণে ফের একবার বাইডেনকে নিশানা করেন তিনি। ট্রাম্প বলেন, 'বাইডেনের সময় অর্থনৈতিক ব্যবস্থার অবনতি হয়েছে এবং আমেরিকায় অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। আমরা অভিবাসীদের সমস্যা নিয়ন্ত্রণ করেছি।' তাঁর দাবি, 'আমরা ৪৩ দিনে এমন কাজ করেছি যা গত চার বছরে করা সম্ভব হয়নি। ইউএসএআইডি বন্ধ করে দিয়েছি। এখন আমেরিকায় মাত্র দুটি লিঙ্গ থাকবে - পুরুষ এবং মহিলা। আমরা আমেরিকা থেকে তৃতীয় লিঙ্গকে নির্মূল করেছি।'                           

 

 

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget