এক্সপ্লোর

Zika Virus: উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত জিকা ভাইরাস! কড়া সতর্কতা জারি কর্ণাটকে, কী কী উপসর্গ

Zika Virus Symptoms: ভাইরাসের উপসর্গগুলির মধ্যে প্রথম হল জ্বর। তার সঙ্গে সারা গায়ে  ফুসকুড়ি, ব়্যাশ,  কনজাঙ্কটিভাইটিস, পেশী এবং অস্থিসন্ধিতে ব্যথা, অস্বস্তি এবং মাথাব্যথা।

উদ্বেগ বাড়াচ্ছে জিকা ভাইরাস! মশাবাহিত এই রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। পশ্চিমবঙ্গে যখন দাপট দেখাচ্ছে ডেঙ্গি, তখন কর্ণাটকে রক্তচক্ষু দেখাচ্ছে জিকা ( Zika virus)। কর্ণাটকের চিক্কাবল্লপুর জেলা থেকে মশার স্যাম্পেলে মিলেছে জিকা ভাইরাসের অস্তিত্ব। কর্ণাটকের Talakayalabetta নামে একটি গ্রাম থেকেই এই নমুনা পাওয়া গিয়েছে। তারপরই কর্ণাটকে কড়া সতর্কতা জারি করা হয়েছে।  বেঙ্গালুরু থেকে প্রতিদিন হাজারো মানুষ চিক্কাবল্লপুরে যান। তাঁদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে।  যেখান থেকে ওই মশা মিলেছে, তার চারপাশে ৫ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ৬৮ টি জায়গা থেকে জ্বরে আক্রান্ত ব্য়ক্তি ও গর্ভবতী মহিলাদের থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে ও তা  জিকা ভাইরাসের জন্য নির্দিষ্ট পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই এলাকায় তিন রোগী জ্বরে ভুগছেন। তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁরা তিন জন এখন স্থিতিশীল। জানা গিয়েছে, ডিব্বুরহাল্লির একজন ৩০ বছর বয়সি পুরুষ, তালাকায়ালাবেট্টা এলাকার ৩৮  বছর বয়সি এক মহিলা এবং বাছানাহাল্লির এক ৫০ বছর বয়সি মহিলা উপসর্গসহ জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের রক্তের নমুনা নিশ্চিত করার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (এনআইভি) পাঠানো হয়েছে । 

 জিকা ভাইরাসের উপসর্গ

জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। ১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডায় প্রথম এর অস্তিত্ব ধরা পড়ে। জিকা ভাইরাসের উপসর্গগুলির মধ্যে প্রথম হল জ্বর। তার সঙ্গে সারা গায়ে  ফুসকুড়ি, ব়্যাশ,  কনজাঙ্কটিভাইটিস, পেশী এবং অস্থিসন্ধিতে ব্যথা, অস্বস্তি এবং মাথাব্যথা। বর্তমানে, এই সংক্রমণের জন্য কোনও ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা উপলব্ধ নেই বলেই জানা যায়।

চিক্কাবল্লপুর জেলা থেকে মশার নমুনায় জিকা ভাইরাসের সন্ধান পাওয়ার পর , কর্ণাটক স্বাস্থ্য বিভাগ তালাকায়লাবেট্টা, ভেঙ্কটাপুরা, ডিব্বুরহাল্লি, বাচনাহাল্লি এবং ভাদদাহল্লিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে, জানিয়েছেন চিক্কাবাল্লাপুরের জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ এসএস মহেশ কুমার।

এখনও পর্যন্ত, পরীক্ষার জন্য এই জেলা থেকে ৩৮  টি রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৩১ জন গর্ভবতী মহিলার। স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন "আরও দুই গর্ভবতী মহিলার নমুনা সংগ্রহের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে যাঁরা তাদের নিজ গ্রামে চলে গিয়েছেন" । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০% DA, জারি বিজ্ঞপ্তি
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০% DA, জারি বিজ্ঞপ্তি
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget